ফাইনালে খেলবে কুইন্স নর্থ ওয়ারিয়র্স ও হাডসন হিটার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইন্স নর্থ ওয়ারিয়র্স

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) ও কমিউনিকেশন ওয়ার্কার অব আমেরিকা (সিডব্লিউএ) লোকাল ১১৮২ আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউইয়র্ক টাইগার্সকে হারিয়েছে কুইন্স নর্থ ওয়ারিয়র্স।

১৭ জুলাই জ্যামাইকার পার্কে অনুষ্ঠিত ম্যাচে কুইন্স নর্থ ওয়ারিয়র্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রান করেছে ১০৪। আর নিউইয়র্ক টাইগার্স ৬ ওভারে ৪ উইকেটে রান করেছে ১২। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কুইন্স নর্থ ওয়ারিয়র্সের শহীদ। তিনি প্রতিপক্ষের ২ উইকেট নিয়ে ২৫ রান করেছেন।

দ্বিতীয় সেমিফাইনালে হাডসন হিটার্স হারিয়েছে ব্রঙ্কস টাইগার্সকে। ২০ ওভারে হাডসন হিটার্স ১০ উইকেটে করেছে ১০০ রান।

হাডসন হিটার্স

জবাবে সব উইকেট হারিয়ে ব্রঙ্কসের সংগ্রহ ছিল মাত্র ৬৬ রান। হাডসন হিটার্সের আহসান প্রতিপক্ষের ২ উইকেট নিয়েছেন এবং ৪০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।