ফাতেহায়ে ইমাম বুখারি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাতেহায়ে ইমাম বুখারি মাহফিলে অতিথি ও আলোচকেরা
ফাতেহায়ে ইমাম বুখারি মাহফিলে অতিথি ও আলোচকেরা

আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উদ্যোগে ফাতেহায়ে ইমাম বুখারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন ইমাম বুখারি (র.)-এর ১১৮৪তম পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংগঠনের কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সিনিয়র সহসভাপতি সৈয়দ হেলাল মাহমুদ। তকবির করেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সভাপতি হাফেজ মাওলানা শেখ আবদুর রহীম মাহমুদ ও আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী।

মাহফিলে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার নেতা মুহাম্মদ মজিবুর রহমান, মুহাম্মদ ইসহাক, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম মুমিন, মুহাম্মদ জাহাঙ্গীর, লাবলু সরকার, মুহাম্মদ শাহীন, মুহাম্মদ মাসুম, সরদার উদ্দীন, সৈয়দ আহসান মিল্লাত, ওমর ফারুক, সানাউল হক, মুতাসিম বিল্লাহ দুলাল, বাবুল মিয়া, সাইফুল ইসলাম, ওয়াহিদুল আলম, মঈনুল ইসলাম, নাজমুল গনী, কামাল হোসাইন, মুহাম্মদ নোমান, মুহাম্মদ মাহফুজ প্রমুখ।

মাহফিলে আলেমরা বলেন, ইসলামের প্রকৃত ধারা হলো আহলে সুন্নাত। আর আহলে সুন্নাত হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের অনুসরণ। কোরআন ও সুন্নাহর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ও আওলিয়া কেরামের আনুগত্য ও অনুসরণ ধর্মের পরিপূর্ণ অনুসরণে বাধ্যতামূলক। তাই হাদিস মজহাব ও তরিকার ইমামদের আনুগত্য ও ওসিলা ব্যতিরেকে ধর্মের প্রকৃত অনুসরণ অসম্ভব। ইদানীং কতিপয় ইন্টারনেট সর্বস্ব ব্যক্তি সাহাবায়ে কেরাম ও আউলিয়া কেরামের আনুগত্য ও ওসিলার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাঁরা মুখে হাদিস শরিফের কথা বললেও কৌশলে হাদিস শরিফের ইমামদের অমান্য করার স্পর্ধা দেখাচ্ছেন।

শেষে সালাতু সালাম, কিয়াম, দরুদ, খতমে গাউসিয়া, শাজারায়ে কাদেরিয়া আলিয়া, ফাতেহা ও মোনাজাত পাঠান্তে তবারক বিতরণের মাধ্যমে ফাতেহায়ে ইমাম বুখারি মাহফিল সমাপ্ত হয়।