ফার্গুসনে তরুণ হত্যায় অভিযুক্ত হননি পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যার ঘটনায় গ্র্যান্ড জুরির সিদ্ধান্তে ক্ষুব্ধ জনতা গতকাল সোমবার পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। সেখানে গুলির শব্দও শোনা গেছে। ছবি: রয়টার্স
মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যার ঘটনায় গ্র্যান্ড জুরির সিদ্ধান্তে ক্ষুব্ধ জনতা গতকাল সোমবার পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। সেখানে গুলির শব্দও শোনা গেছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যা করার ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করেননি গ্র্যান্ড জুরি।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গ্র্যান্ড জুরির এমন সিদ্ধান্তের কথা গতকাল সোমবার ঘোষণা করেন অঙ্গরাজ্যের সরকারি কৌঁসুলি।
গ্র্যান্ড জুরির এই সিদ্ধান্তে ফার্গুসনে বিক্ষোভ দেখা দিয়েছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গ্র্যান্ড জুরির সিদ্ধান্তে পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের পরিবার ‘গভীরভাবে হতাশ’ হয়েছে।
গত ৯ আগস্ট ফার্গুসন শহরতলিতে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত হন ব্রাউন। এরপর সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।