ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়ার 'নতুনত্ব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলানিয়া ট্রাম্প
মেলানিয়া ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ফার্স্ট লেডি হিসেবে নিয়ে এসেছেন অনেক ‘নতুনত্ব’। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি, যাঁর মাতৃভাষা ইংরেজি নয়। মেলানিয়ার এসেছেন স্লোভেনিয়া থেকে। তাঁর জন্ম স্লোভেনিয়ায়। মেলানিয়া অবশ্য যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া দ্বিতীয় ফার্স্ট লেডি। যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রেসিডেন্ট জন অ্যাডামসের (১৮২৫-১৮২৯) স্ত্রী লুইজা অ্যাডামস ছিলেন প্রথম ফার্স্ট লেডি, যিনি যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া। লুইজা জন্মগ্রহণ করেন লন্ডনে। 

মেলানিয়ার আগে ট্রাম্প দুটি বিয়ে করেন। কাজেই মেলানিয়াই প্রথম ফার্স্ট লেডি, যিনি প্রেসিডেন্টের তৃতীয় স্ত্রী। ট্রাম্পের আগে রোনাল্ড রিগান ছিলেন একমাত্র প্রেসিডেন্ট, যাঁর স্ত্রীর বিচ্ছেদ ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তাঁর স্ত্রী বিচ্ছেদ ঘটে।

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প

মেলানিয়া স্লোভেনিয়, ইংরেজি, ফরাসি, জার্মান ও সার্বীয় ভাষা জানেন। কাজেই সম্ভবত তিনিই প্রথম ফার্স্ট লেডি, যিনি সবচেয়ে বেশি ভাষা জানেন।

মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে মেলানিয়াই প্রথম, যাঁর নগ্ন ছবি প্রকাশিত হয় সাময়িকীতে। ২০০০ সালে জিকিউ সাময়িকীতে অন্য অনেকের সঙ্গে মেলানিয়ার নগ্ন ছবি ছাপা হয়। যদিও এ ধরনের বিষয়ে কম যানটি ট্রাম্পও। ১৯৯০ সালের মার্চে প্লেবয় সাময়িকীর কাভারে আবির্ভূত হয়েছিলেন ট্রাম্প। সঙ্গে স্লোগান ছিল: ‘দারুণ সাময়িকী, এটা কি বিক্রি করতে চান?’