ফিলাডেলফিয়ার অ্যাডভাইজরি কমিশনে নিয়োগ পেলেন এনাম চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলাডেলফিয়ার অ্যাডভাইজরি কমিশন অন এশিয়ান প্যাসিফিক আমেরিকান অ্যাফেয়ার্সে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলেন বাংলাদেশি মোহাম্মদ এনাম চৌধুরী। পেনসিলভানিয়ার গভর্নর টম উলফ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এনাম চৌধুরীকে এ নিয়োগ দেন। নিয়োগটি ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
এনাম চৌধুরী দীর্ঘদিন ধরে কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজসহ মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত। ইতিপূর্বে তিনি ডেমোক্রেটিক দলের সদস্য নির্বাচিত হয়েছেন দুবার।
এনাম চৌধুরীর নিয়োগের খবরে কমিউনিটির বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নিয়োগপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এনাম চৌধুরী বলেন, ‘আমার এই অর্জনের পুরোটাই আমার কমিউনিটির প্রবাসীদের জন্য সম্ভব হয়েছে। সবার সহযোগিতা ছাড়া আমার এই অর্জন কোনোভাবেই সম্ভব ছিল না।