ফিলাডেলফিয়ায় অবৈধ অভিবাসীদের স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীনা আহমেদ
নীনা আহমেদ

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা এবং ঐতিহাসিক ফিলাডেলফিয়া নগরের ডেপুটি মেয়র ডা. নীনা আহমেদ বলেছেন, আমেরিকার এ কঠিন সময়েও ফিলাডেলফিয়া নগরে সবাইকে স্বাগত। যাঁরা কাগজপত্রহীন, তাঁদের অবৈধ অভিবাসী বলেন না নীনা আহমেদ।
প্রথম আলোর প্রশ্নের জবাবে জানান ফিলাডেলফিয়া নগরে এসব অভিবাসীরাই কঠোর পরিশ্রম করছেন। তিনি বলেন, নগরের সব সুযোগ-সুবিধা সবার জন্য সমানভাবে উন্মুক্ত। ডা. নীনা আহমেদ বলেন, বর্তমান প্রশাসন অভিবাসীদের নিয়ে ভিন্ন ভাবনা লালন করে।
২৯ জুলাই রোববার নিউজার্সির রটগার্টস ইউনিভার্সিটির কউক কলেজে কথা হয় বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার এ উদীয়মান রাজনীতিবিদের সঙ্গে। তিনি এসেছিলেন কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম নামের স্বদেশি পেশাজীবীদের একটি অনন্য সংগঠনের বার্ষিক সভায় অতিথি বক্তা হিসেবে। এর ফাঁকেই কথা হয় প্রথম আলোর সঙ্গে। সি এল পি’ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, অনগ্রসরদের জন্য এ সংগঠনটির গৃহীত কর্মসূচি যুগান্তকারী। তিনি প্রথম আলোর মাধ্যমে এ সংগঠনের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ড. নীনা আহমেদ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার পর প্রথম আলো ছুটির দিনে ম্যাগাজিনে তাঁকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল। সেখানে তিনি আমেরিকার মূলধারার রাজনীতিতে তাঁর এগিয়ে যাওয়ার গল্প বলেছিলেন।