ফিলাডেলফিয়ায় বিটিএসপির প্রীতি মিলনমেলার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার (বিটিএসপি) গত ২৬ নভেম্বর বর্ণাঢ্য প্রীতি মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপার ডাবির সুবিশাল কালবাস ব্যাংকুইট মিলনায়তনে আয়োজতি অনুষ্ঠানে ছিল প্রবাসী বাংলাদেশির উপচেপড়া ভিড়। সবার মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে এমন আয়োজন বলে জানালেন সংগঠনের প্রেসিডেন্ট শায়েখুল ইসলাম।
অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে সেখানে কোনো মঞ্চ রাখা হয়নি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ বি এম বাহাউদ্দিন আলতামাস বাবুল। স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন তিনি। এরপর সংগঠনের প্রেসিডেন্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের গুরুত্ব, তাৎপর্যসহ সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন। সভাপতির বক্তব্যের পর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে দেশাত্মবোধক গান পরিবেশন করেন নিউইয়র্ক থেকে আসা কণ্ঠশিল্পী চন্দ্রা রায়। এরপর স্থানীয় শিল্পী নাদিরা সুলতানা, জলি দাস, স্বপন দাশ ও নিউইয়র্কের স্টার সার্চ চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী খাইরুল ইসলাম সবুজ গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বীণা বর্মণ, কথা, রাজকুমারী ও মনছুর আলী মিঠু। উপস্থিত দর্শক-শ্রোতা মুগ্ধ মনে গান ও নৃত্য উপভোগ করেন। বিশেষ করে চন্দ্রা রায় ও খায়রুল ইসলামের কণ্ঠের গান আপার ডাবরির সংগীত প্রিয় শ্রোতাদের উচ্ছ্বসিত করে তোলে। সংগীতপর্ব শেষে প্রায় ১ হাজার অতিথিকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
প্রীতি মিলনের মূল উদ্যোগ ও পরিকল্পনায় ছিলেন তোজাম্মেল হক ও সাহিদুল ইসলাম প্রামাণিক। মেলার আহ্বায়কের দায়িত্বে ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের মিয়া (বীর বিক্রম) ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সেলিম ইউডি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপার ডাবির টাউনশিপের কাউন্সিলম্যান রাজনীতিবিদ শেখ ছিদ্দিক, বেলবন ব্যুরোর কাউন্সিলম্যান নুরুল হাসান, কাউন্সিলম্যান মনছুর আলী মিঠু, ডিসট্রিক্ট-৭-এর কাউন্সিলম্যান সাখিনা খুলস এবং বাংলাদেশ ভাওয়াইয়া উৎসব-২০০৭-এর পদকপ্রাপ্ত প্রবাসী সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূর ইসলাম বর্ষণ মিলন মেলায় উপস্থিত ছিলেন। মেলায় পৃষ্ঠপোষকতা করেছেন মোহাম্মদ সেলিম ডিই, মোহাম্মদ জাকিরুল আলম, মো. খলিলুর রহমান, মো. মনোয়ারুল হক, স্বপন কুমার দত্ত, সেকুল মিয়া, আলী আকবর, আবছার আহম্মদ জুয়েল, মো. নূরুল আবছার, হারুন অর রশিদ রাজু, রাজা আল দিদার, আবদুর সবুর তনু, সাঈদ রহমান, মো. সেলিম সিটি, এম এ কামাল শরীফ, মোশারফ হোসেন, বিশ্বজিৎ চন্দ্র মজুমদার, বাবুল আকতার দীপ্তি, রেজাউল করিম, এ এস খান, মো. আবদুল খালেক, সুরোজ আলম রুবেল, কামরুল হাসান, অজিৎ বিশ্বাঘ্রী, স্বপন দাস, মাহবুবুল আলম, সাইদুজ্জামান ডেনি, মোস্তফা কে বাদল, মো. ইসলাম, মুরাদ এ চৌধুরী, বিপ্লব বড়ুয়া, ফেরদৌস ইসলাম, সাত্তার দুলাল, মিথুন, আশরাফুল ইসলাম আরিফ, কামরুল হাসান, সাঈদ উল্লাহ, নুর আলম বিপু, সাফর ইকবাল, শেখ কামাল উদ্দিন, খায়ের মোহাম্মদ মিয়া, এ আর খান লাভলু, গোলাম আবিদ মিয়া, রুহুল আমিন ভূঁইয়া, আমানুর রহমান, ইফতেখার হোসেন ফরহাদ, খায়রুল এহসান রতন, সাঈদ হোসেন বাবর ও গোলাম মঈন উদ্দিন।