ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের অভিষেক

নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইন্ক-এর নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি ব্রঙ্কসের একটি প্যালেসে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অভিষিক্ত হন আমেরিকাপ্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীর এ সংগঠনের নির্বাহী কমিটির নবনির্বাচিত কর্মকর্তারা। অনুষ্ঠানে ছিল জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শক-শ্রোতারা। অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি আবদুস শহীদ। বিদায়ী সাধারণ সম্পাদক মো. শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মুজিবুর রহমান। পরে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি আবদুস শহীদ। নতুন কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া।
অভিষিক্ত সদস্যরা হলেন—সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি রেহানুজ্জামান, রেজাউল ইসলাম সেলিম, আবদুল আহাদ ও মো. শামীম মিয়া, সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস, সহসাধারণ সম্পাদক শাহ্ বদরুজ্জামান, সামাদ মিয়া ও জুবের আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ দেলওয়ার হুসেন, সহ কোষাধ্যক্ষ মুহিব হায়দার, সাংগঠনিক সম্পাদক লুত্ফুর হুসেন, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক শাহ মুহাম্মদ মামুন, প্রচার সম্পাদক নুরুজ্জামান লিপন, সহ প্রচার সম্পাদক মো. আমির হাসান চৌধুরী, মহিলা সম্পাদিকা জুবেদা বেগম, দপ্তর সম্পাদক ইসকন্দর আলি, সহ দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক সোহেল আহমদ, সহক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, সহ ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো. রহমান বদরুল, সাদস্যিক সম্পাদক আবদুল হান্নান, সহ সাদস্যিক সম্পাদক সাইদুর রহমান, কার্যকরী সদস্য সহিদ আলী, সেবুল মিয়া, সালেহ আহম্মদ চৌধুরী, কাওছার আলম, বুরহান উদ্দীন, মামুনুর রশিদ চৌধুরী, আহবাব চৌধুরী, জাহেদ আহমেদ, হোসেন আহম্মদ, টিপু সুলতান, জাহেদ আহম্মদ চৌধুরী, মো. রানা মিয়া, গোলাম মো. চৌধুরী, শাহজাহান শাহ, আপ্তাব উদ্দীন খান ও নাঈম চৌধুরী। অসুস্থতাজনিত কারণে সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
শপথ গ্রহণের পর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি জুনেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক শাহ্ বদরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী, সাবেক সভাপতি বদরুল খান, বদরুন্নাহার খান ও বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, শেখ হেলাল, সিরাজ উদ্দিন আহমেদ, আবদুল হাসিম, আতাউর রহমান, হাসান আলী, সাহেদ আহমেদ, মাহবুব আলম, আবদুর রব, মঞ্জুর চৌধুরী, আবদুল বাছির খান, আবদুল বাসিত চৌধুরী, গোলাম মো. টেপন, শহীদুল হক চৌধুরী, জালাল আহমেদ, দেলোয়ার হোসেন, আবদুর রউফ, ফারুক আহমেদ, সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদ, হুসেন আহমেদ, রেহানুজ্জামান, রেজাউল ইসলাম, সামাদ মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আহবাব চৌধুরী।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ প্রবাসী ছাড়াও বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁদের গতিশীল নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা প্রবাসে একটি আদর্শ সংগঠনে পরিণত হবে এ প্রত্যাশা সবার।
বক্তারা দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। তাঁরা নতুন ইমিগ্রান্টদের সহযোগিতাসহ দেশে-প্রবাসে কল্যাণকর কাজের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনকে মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী বিদায়ী কমিটিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বিদায়ী সভাপতি আবদুস শহীদ ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া তাঁদের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও মুমিত হাসানের অনবদ্য পরিবেশনা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শক-শ্রোতারা।