ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান

নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইন্ক-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সিলেট ফেঞ্চুগঞ্জের ৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইছ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।
২৬ মে ব্রঙ্কসের পার্কচেস্টারের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক শামীম মিয়ার সঞ্চালনায় এবং সভাপতি আবদুস শহীদ দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহেদ আহমেদ চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইন্ক-এর প্রেসিডেন্ট আবদুস শহীদ, রাজনীতিক আবদুর রহিম বাদশাহ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার উপদেষ্টা আবদুর রব দলা মিয়া, প্রতিষ্ঠাতা কনভেনর জুনেদ আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা কো-কনভেনর মাহবুব আলম, মূলধারার রাজনীতিক হেলাল শেখ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহসভাপতি সৈয়দা মাহমুদা কবির ও মো. সামাদ মিয়া জাকের, সাবেক সভাপতি নুরুল আহিয়া, বিশ্বনাথ প্রবাসীকল্যাণ সমিতির সহসভাপতি সেবুল খান মাহবুব, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুল মুহিত, জাকির হোসেন, কবি রেহানুজ্জামান, সংগীত শিল্পী ন্যান্সি খান, লুত্ফর হোসেন আজাদ, মাহমুদুর রহমান, বুরহান উদ্দিন, শ্যামল কান্তি, আরা মিয়া, সৈয়দ খসরুজ্জামান, সালেহ চৌধুরী, মো. রানা, জুয়েল আহমেদ, আপ্তাব খান মোহন, ইসকন্দর আলী, নুরুজ্জামান লিপন, মুহিব, সাবু, ফরহাদ চৌধুরী, বাবু প্রমুখ।
অনুষ্ঠানে চেয়ারম্যান লেইছ চৌধুরীকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তাঁকে ক্রেস্ট প্রদান করা হয়। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। সব সময় দরিদ্র-অসহায়দের পাশে থাকবেন। মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির সহযোগিতা নিয়ে ঘিলাছড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার কথাও বলেন তিনি। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে দেশে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান তিনি। ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জালাল চৌধুরী।