ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের বনভোজন ও ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনের এক ফাঁকে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সদস্যরা
বনভোজনের এক ফাঁকে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সদস্যরা

নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন আব আমেরিকার বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী। ৩ সেপ্টেম্বর নিউইয়র্ক নগরের অদূরে লং আইল্যান্ডের সানকিন স্টেট পার্কে দারুণভাবে জমে উঠেছিল এই বনভোজন।
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আমেরিকায় বসবাসরত ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন আব আমেরিকার সদস্য ও তাদের স্বজনেরা পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন। পার্কটি হয়ে উঠে প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীর মিলন কেন্দ্রে। সকালের বৃষ্টি উপেক্ষা করে নিউইয়র্ক, নিউজার্সি থেকে বাস ও ব্যক্তিগত গাড়িযোগে বিপুলসংখ্যক প্রবাসী পার্কে সমবেত হন। সময়ের সঙ্গে সঙ্গে বনভোজনে বাড়তে থাকে প্রবাসীদের উপস্থিতি। ফিলাডেলফিয়া ও মিশিগান থেকেও বিপুলসংখ্যক ফেঞ্চুগঞ্জবাসী বনভোজনে যোগ দেন।
দুপুরে বৃষ্টির পর মিষ্টি রোদ আর নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য সবাইকে আনন্দে উদ্বেলিত করে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খেলাধুলা, আড্ডা, ভূরিভোজ, চা-নাশতা, পুরস্কার বিতরণী ও আকর্ষণীয় র‌্যাফল ড্র। এ ছাড়া বনভোজনে আসা সবার মধ্যে নাদির খানের সৌজন্যে সংগঠনের লোগো সংযুক্ত টি শার্ট বিতরণ করা হয়। দুপুরে বাংলা গার্ডেন রেস্টুরেন্টের ব্যবস্থাপনায় মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। পড়ন্ত বিকেলে সবাইকে চা নাশতাও পরিবেশন করা হয়।
দিনের শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় এবং সভাপতি আবদুস শহীদ দুদুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন আবদুর রব দলা মিয়া, গোলাম মো. টেপন, মুক্তিযোদ্ধা আ. বাসিত চৌধুরী, আ. রউফ মছরু, মো. ইরা মিয়া, সালেহ আহমেদ, কবির খান, জুনেদ আহমদ চৌধুরী, আবদুল হাসিম হাসনু, মাহবুব আলম, আবদুল মুছাব্বির, মুক্তাদির চৌধুরী, মনোহর আলী, আজমল আলী, আহবাব চৌধুরী খোকন, কাওসারুজ্জামান কয়েস, হুসেন আহমদ, মো. সেলিম আহমদ, সজল আলী, বাবুল মিয়া, জুবের আহমদ রিপন, সেলিম মিয়া, মো. মানিক মিয়া, আবুল লেইছ, রফিকুল ইসলাম, জাহেদ আহমদ চৌধুরী, আ. কাদির চৌধুরী ডিজু, টিপু সুলতান, হেলাল আহমদ, লোকমান হুসেন লুকু, শাহ বদরুজ্জামান রুহেল, সামাদ মিয়া জাকের, লুৎফুর হোসেন আজাদ প্রমুখ।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী ও র‌্যাফল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় বনভোজনের সমাপ্তি ঘোষণা করা হয়। র‌্যাফল ড্রয়ে বিজয়ীরা পান আকর্ষণীয় পুরস্কার। অতিথিদের সঙ্গে নিয়ে সংগঠনের কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বনভোজনে খেলাধুলায় অংশগ্রহণ ছিল নারীদেরও
বনভোজনে খেলাধুলায় অংশগ্রহণ ছিল নারীদেরও

বনভোজনে যোগ দিতে ফেঞ্চুগঞ্জের মুরব্বী আ. রব দলা মিয়া দুটি বাস স্পনসর করেন। এ ছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জুনেদ আহমদ চৌধুরী, সাবেক সভাপতি আবদুল হাসিম হাসনু, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, প্রতিষ্ঠাতা সদস্যসচিব আহবাব হোসেন চৌধুরী খোকন, সাবেক সাধারণ সম্পাদক হুসেন আহমদ, প্রতিষ্ঠাতা কর্মকর্তা রেহানুজ্জামান, কাওসারুজ্জামান কয়েস ও জয়নাল আবেদীন ও ব্যবসায়ী আ. কাদির রাজন অনুষ্ঠানে বিশেষভাবে আর্থিক সহযোগিতা দেন।
র‌্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ৪০ ইঞ্চি টিভি স্পনসর করেন কবির খান, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ স্পনসর করেন স্টার্লিং ফার্মেসির মো. আলী ও তৃতীয় পুরস্কার চারটি ট্যাবলেট স্পনসর করেন টিপু সুলতান, এলুমিয়া, সোহেল আহমদ, সিপার এয়ার সার্ভিসের সাবের চৌধুরী ও জাহেদ আহমদ এবং মাইক্রোওভেন স্পনসর করেন আরওয়ার মুর্শেদ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুরহান উদ্দিন, সেবুল মিয়া, সাহিদ আলী, ইসকন্দর আলী, আ. মালিক দুলু, মো. আলী রাজা, মুশাহীদ, পটল, লিপন প্রমুখ।
বনভোজন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতার জন্য স্পনসর, আর্থিক সহযোগিতা দাতাসহ সংশ্লিষ্ট
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।