ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ
নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইন্ক-এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের বিনা মূল্যে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করে।
সংগঠনের সভাপতি জুনেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সহসভাপতি মো. শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপদেষ্টা আবদুর রব, মাহবুব আলম, আবদুল হাসিম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের সভাপতি মো. সামাদ মিয়া, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, এম অ্যান্ড এন হোম কেয়ার সার্ভিসেস এলএলসির কো-অর্ডিনেটর জোবেদা হোসেন, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুল বাছির খান, কপিল চৌধুরী, নূরে আলম, জালাল চৌধুরী, সৈয়দা মাহমুদা কবির, সংগঠনের কর্মকর্তা রেহানুজ্জামান, বুরহান উদ্দীন, মাহমুদুর রহমান, আপ্তাব উদ্দীন খান, আবুল কালাম আজাদ, আবু আলতাফ, মজনু ও নূরুজ্জামান।
এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন ও এম অ্যান্ড এন হোম কেয়ার সার্ভিসেস এলএলসির কো-অর্ডিনেটর জোবেদা হোসেন।
অনুষ্ঠানে সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী বলেন, নতুন অভিবাসীদের সহযোগিতাসহ দেশে-প্রবাসে কল্যাণকর কাজে অনন্য ভূমিকা রেখে চলেছে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা। তিনি এ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
সংগঠনের সহসভাপতি মো. শামীম মিয়া বলেন, অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনা মূল্যে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা করোনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ভয় নয়, সচেতনতা দিয়ে রুখতে হবে মহামারি করোনাভাইরাসকে।
সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সুস্থ থাকার জন্য একে অন্যকে সহযোগিতা করতে হবে।