প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১ নম্বরে বিল গেটসের নাম। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এই মার্কিন ধনকুবেরের বর্তমান সম্পদের পরিমাণ ৮ হাজার ৭৪০ কোটি ডলার। বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের সম্পদের খোঁজ-খবর রাখা ওয়েবসাইট ওয়েলথ-এক্স এই তথ্য দিয়েছে। ওয়েবসাইটটি মার্কিন অনলাইন সংবাদপত্র বিজনেস ইনসাইডারকে বিশ্বের ৫০ শীর্ষ ধনীর তালিকা দিয়েছে। সে মোতাবেক বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী স্পেনের ব্যবসায়ী আমানসিও ওর্তেগা। তাঁর সম্পদের পরিমাণ ৬৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন আরেক মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট, যার সম্পদের পরিমাণ ৬০ দশমিক ৭ বিলিয়ন ডলার।
টাইম