ফেসবুকভিত্তিক কমিউনিটি গার্লস গ্রুপের ব্যতিক্রমী আয়োজন

বাংলা নববর্ষ পয়লা বৈশাখ ১৪২৫ উপলক্ষে নিউইয়র্ক সিটিতে প্রথমবারের মতো ফেসবুকভিত্তিক কমিউনিটি গার্লস গ্রুপ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে।
ফেসবুকভিত্তিক এই গ্রুপের মূল লক্ষ্য হচ্ছে প্রবাসী বাঙালি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা। অনুষ্ঠানটির আয়োজন করেছে ফেসবুকভিত্তিক গার্লস গ্রুপ ‘বেঙ্গলি গার্লস লাইফস্টাইল ইন এবরোড’। সহযোগী হিসেবে ছিল আরও একটি গার্লস গ্রুপ ‘বাটারফ্লাই কুইন্স লঞ্জ’। অনুষ্ঠানটি সফল করার জন্য আমেরিকার বিভিন্ন স্টেট থেকে নানা পেশাজীবীর বাঙালি নারী উদ্যোক্তারা উপস্থিত হয়েছিলেন নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অবস্থিত পালকি কমিউনিটি হলে।
অনুষ্ঠানটির স্পনসর ছিল বিভিন্ন অনলাইন শপ ও চ্যারিটি ফান্ড। স্পনসররা হলেন—আলিবাসের প্রতিষ্ঠাতা নাহিদ সাবিহা খানম, স্টাইলিশ হেয়ার থ্রেডিং স্যালনের কর্ণধার ফারজানা ববি, এ কে যে. ফটোগ্রাফির প্রতিষ্ঠাতা মোহাম্মদ এফ. আমির, জিনি’স আর্টের প্রতিষ্ঠাতা ইসরাত নূর, লুবনা’স কেক পারলারের প্রতিষ্ঠাতা লুবনা মাজেদা সায়ীদ, গ্ল্যামফেইস, মেকআপ বাই হেনার প্রতিষ্ঠাতা ও মেকআপ আর্টিস্ট হেনা মুয়া, সবুজপাতার প্রতিষ্ঠাতা মনিরা সুলতানা মুনিয়া, এটোমি ইউএসএ-এর এজেন্ট ফারজানা ববি, সুর ছন্দ-এর কর্ণধার এমদাদুল হক।
স্পনসর গ্রুপের সব সদস্যদের জন্য সুর ছন্দ স্কুলের পক্ষ থেকে নিবন্ধন ফি সম্পূর্ণ ফ্রি ছিল। দেবব্রত চক্রবর্তী, সি.পি.এ. ( বিশ্বস্ত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট) স্পনসর গ্রুপের সদস্যদের যেকোনো ফাইল প্রসেসিংয়ে ২০ শতাংশ মূল্য ছাড় দিয়েছে।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত এবং আঞ্চলিক গানের মধ্যে দিয়ে জমজমাট হয়ে উঠে অনুষ্ঠানটি। অনুষ্ঠান উপস্থাপনা করেন গ্রুপের অ্যাডমিন ফারজানা ববি ও জ্যেষ্ঠ সদস্য সালমা চৌধুরী। এরপর শুরু হয় আলোচনা সভা৷
আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রুপের ক্রিয়েটর ও অ্যাডমিন নাহিদ সাবিহা খানম। তিনি গ্রুপের মূল উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কীভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক গ্রুপকে কার্যকরীভাবে ব্যবহার করে নারীদের পেশাগত অবস্থার উন্নয়ন করা যায়, তা তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—ফারজানা ববি, মালিহা চৌধুরী, শাহনাজ আয়েশা, মনিরা সুলতানা মুনিয়া, হেনা মুয়া, ইসরাত নূর, লুবনা মাজেদা সায়ীদ ও ‘লিটার অব লাইট’-এর রিজিওনাল ম্যানেজার জাহিদ ইকবাল তানভীর।
জাহিদ ইকবাল তানভীর তাঁর সংস্থার পক্ষ থেকে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানটিতে এপিটাইসার, বুফে লা ও ডেসার্ট এর পাশাপাশি ছিল হরেক রকম পিঠার আয়োজন৷ পিঠা আয়োজনের স্পনসর ছিলেন ফারজানা ববি, মালিহা চৌধুরী, শাহনাজ আয়েশা, সালমা চৌধুরী ও তাসলিমা মিতু।
অনুষ্ঠানে কেক কাটার পর গ্রুপের সদস্যদের মধ্যে স্পনসর দেওয়া পুরস্কার বিতরণ করা হয়৷ প্রথমে বেঙ্গলি গার্লস লাইফস্টাইল ইন এবরোড গ্রুপে আয়োজিত বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘মায়ের সঙ্গে সন্তানের বন্ধনের ছবি’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়৷ এতে বিজয়ী হয়েছে গ্রুপের জ্যেষ্ঠ সদস্য তাসলিমা মিতু। পুরস্কার হিসেবে তিনি পান ৫০ ডলারের একটি গিফট ভাউচার। এরপর উপস্থিত সদস্যদের মধ্য থেকে নির্বাচন করা হয় ‘আজকের বৈশাখী সুন্দর মুখ’। এতে বিজয়ী হন ফারহানা হক। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন মেকআপ কিটসের গিফট হ্যাম্পার। পয়লা বৈশাখ উপলক্ষে বাটারফ্লাই কুইন্স লঞ্জ গ্রুপ ‘বৈশাখী সাঝে সেরা ছবি’ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিজয়ী হন ওই গ্রুপের সদস্য ফারজানা ববি। পরে মূল অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্য থেকে ‘আজকের সেরা বৈশাখী পোশাক’-এর পুরস্কার দেওয়া হয়। এতে বিজয়ী হয়েছেন হাসি হায়দার।
শেষে বেঙ্গলি গার্লস লাইফস্টাইল ইন এবরোড গ্রুপের পক্ষ থেকে গোল্ডেন কনটেস্ট ‘তোমার সেরা ছবি’-এর প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এতে বিজয়ী হয়েছেন ঈশা নাওয়াফ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি পোশাক এবং একটি গিফট হ্যাম্পার।