ফোবানা সম্মেলন নিয়ে ওয়াশিংটনে মতবিনিময়

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলন নিয়ে ওয়াশিংটনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুলাই ভার্জিনিয়ার উডব্রিজ শহরে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩০ আগস্ট থেকে নিউইয়র্কের লং আইল্যান্ড শহরে ফোবানার ৩৩তম সম্মেলন শুরু হবে। ড্রামা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত এই ফোবানা সম্মেলনে অংশগ্রহণ এবং ওয়াশিংটনে ২০২১ সালে ফোবানা সম্মেলন আয়োজন নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ভার্জিনিয়ার সাংস্কৃতিক সংগঠন সুরবিতানের সভাপতি বুলবুল ইসলাম ও আলোকচিত্রী কামরুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—আকতার হোসাইন, ফাহমিদা শম্পা, কবির পাটোয়ারী, পারভিন পাটোয়ারী, মনির হুসাইন, লিপি হুসাইন, জি আই রাসেল, জেবা রাসেল, ফারহানা আকতার, ফজলুল হক, বদরুল হক, নার্গিস পারভিন, জামান হুসাইন, মামুন খান, তোফাজ্জাল হোসেন, হেলেন আক্তার, আবদুস সাত্তার, সেলিম আক্তার, মজনু মিয়া, মাসুমা মেরিন, দেওয়ান আরশাদ আলী বিজয়, মোহাম্মদ হাবিবুল্লাহ, সাইদুন্নেছা হায়দার, মোশারফ হোসেন, সুমি আক্তার প্রমুখ।
সংগঠনগুলোর মধ্যে ছিল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি, একাত্তর ফাউন্ডেশন, প্রাইড ফাউন্ডেশন, উদয়ন ফাউন্ডেশন, বর্ণমালা, আমরা বাঙালি ফাউন্ডেশন, ওরা এগারোজন, বাইটপো, আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি, বন্ধন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন (বাফি), ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাসোসিয়েশন।
সভায় ফোবানার ৩৩তম সম্মেলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে ২০২১ সালে ওয়াশিংটনে ফোবানা সম্মেলন আয়োজনের জন্য সমর্থন জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারী সংগঠনের নেতৃবৃন্দ।