ফোবানা সম্মেলন নিয়ে মতবিনিময় ২০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬,৭ ও ৮ অক্টোবর ফ্লোরিডার মিয়ামি শহরে অনুষ্ঠেয় ফোবানা সম্মেলন ২০১৭ সফল করার জন্য মিয়ামি ফোবানা স্বাগতিক কমিটি ওয়াশিংটনে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। এই সভা আগামী ২০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় শেরাটন টাইসন কর্নার, ৮৬৬১ লীজবার্গ পাইক, টাইসন্স কর্নার, ভার্জিনিয়া ২২১৮২-এ অনুষ্ঠিত হবে। 

‘মানবতার জন্য ঐক্য’-এই স্লোগান নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ফোবানার ৩১ তম এই আসর আয়োজন করেছে। কলম্বাস ডে উইকেন্ডে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন হায়াত রিজেন্সি মিয়ামি, ৪০০ সাউথ ইস্ট সেকেন্ড অ্যাভিনিউ, মিয়ামি, ফ্লোরিডা ৩৩১৩১, যুক্তরাষ্ট্র-এ অনুষ্ঠিত হবে।

২০ জুলাইয়ের মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন ফোবানা স্বাগতিক কমিটির কনভেনর এম রহমান জহির, সদস্যসচিব আরিফ আহমেদ আশরাফ, চিফ কো-অর্ডিনেটর আতিকুর রহমান, চিফ প্যাট্রন নওশাদ চৌধুরী, মিডিয়া ও প্রেস কমিটির চেয়ারম্যান শিব্বীর আহমেদ এবং স্টেট লিয়াজোঁ কমিটির চেয়ারম্যান শরাফত হোসাইন বাবু। এ ছাড়া ফোবানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, এক্সিকিউটিভ কমিটির প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন, এক্সিকিউটিভ কমিটি মেম্বার এটি এম আলম, নুরুল আমিন নুরু ও জিআই রাসেল উপস্থিত থাকবেন।
স্বাগতিক কমিটি আয়োজিত এই মতবিনিময় সভায় সবাইকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। মতবিনিময় সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আতিকুর রহমানের (৯৫৪-৮১৮-২৯৭০) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া মিয়ামি ফোবানা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ এমরান ৫৬১-৩৮৯-৮৮৪৪, আহ্বায়ক এম রহমান জাহির ৫৬১-৮৭৬-২২৫৫, মেম্বার সেক্রেটারি আশরাফ আহমেদ ৫৬১-৯৮৫-৩১৬২, সেমিনার ও লিয়াজোঁ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ৯৫৪-৮১৮-২৯৭০, সিনিয়র এক্সিকিউটিভ কো-কনভেনর ওসমান চৌধুরী অপু ৯৫৪-৩০৪-০৬৫৫, ম্যাগাজিন কমিটির চেয়ারম্যান রফিকুল হক ৯৫৪-৮৯২-৩০৯৪, সিনিয়র এক্সিকিউটিভ কো-কনভেনর রানা হক ৯৫৪-৮৭৩-১৪১১, কালচারাল কমিটির চেয়ারম্যান এ বি এম গোলাম মুস্তাফা ৭৫৪-২৪৬-২৮০১, বিজ্ঞাপন সিনিয়র এক্সিকিউটিভ সেক্রেটারি ফারুক সরকার ৯৫৪-৯৯৩-০৯৬৯, চেয়ারম্যান আউয়াল দয়ান ৭৮৬-২৭৭-৭১৬০, স্টল ও বুথ কমিটির চেয়ারম্যান রেজাউল ইসলাম ৯৫৪-৩১৯-৬০০৯, অথবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম ৯৫৪-৫৯৯-৪২৮৮, হোটেল রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান কবির চৌধুরী তুহিন ৫৬১-৯৮৫-৩২৩৩, নিউজ এবং মিডিয়া সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য কমিটির চেয়ারম্যান শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০ এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া অন্যান্য তথ্যের জন্য ইমেইল Email: bangladeshassociationoffl@gmail. com অথবা টোল ফ্রি নম্বর ১-৮০০-২৭২-৫৭৬৭ এ কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সম্মেলনকে সামনে রেখে হোটেল বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছেন ৩১ তম ফোবানা সম্মেলনের কনভেনর এম রহমান জহির ও সদস্যসচিব আরিফ আহমেদ আশরাফ। প্রতিদিন ডিসকাউন্ট মূল্য ১৪৯ ডলারে এই হোটেল বুকিং চলবে ৩১ শে আগস্ট পর্যন্ত। অনলাইনে হোটেল বুকিং এর জন্য এই লিংকে (https://aws. passkey. com/gt/ 72898337? gtid=f 61 a 907 fc 6 ee 89862 b 823 ec 4 e 82 eb 9 d8) ক্লিক করে হোটেল বুকিং দেওয়া যাবে। এ ছাড়া টেলিফোন ৩০৫-৩৫৮-১২৩৪ নম্বরে কল করে রিজার্ভেশনের জন্য "BANGLADESH ASSOCIATION OF" এই কোডটি প্রদান করতে হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হোটেল বুকিং দেওয়া যাবে ১৬৯ ডলার মূল্যে এবং অক্টোবরে হোটেল বুকিং এর জন্য দিন প্রতি ২০০ ডলারের ওপরে গুনতে হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।