ফোবানা সম্মেলন সফল করতে জনসংযোগ

ফোবানা সম্মেলন সফল করতে আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সংগঠকেরা জনসংযোগ শুরু করেছেন। ১৮ ও ১৯ জুলাই নিউইয়র্ক নগরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের নেতারা।
‘মানবতার জন্য ঐক্য’ স্লোগান নিয়ে আগামী ৬, ৭ ও ৮ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে হায়াত রিজেন্সি হোটেলে সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছর ফোবানার ৩০তম বাংলাদেশ সম্মেলন হয়েছে ওয়াশিংটন ডিসিতে।
নিউইয়র্কে মতবিনিময় সভায় ছিলেন ফোবানার সাবেক তিন চেয়ারম্যান আতিকুর রহমান, মীর চৌধুরী ও নাহিদ চৌধুরী মামুন। ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক এম রহমান জহির, সদস্যসচিব আরিফ আহমেদ আশরাফ, ফোবানার শুভেচ্ছা দূত আবির আলমগীর। মতবিনিময় সভাগুলোতে আয়োজকেরা জানান, গত ৩০ বছরের ঐতিহ্যের আলোকে আসন্ন বাংলাদেশ সম্মেলনের কর্মসূচিতে প্রবাসী প্রজন্মকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় আয়োজক কমিটির নেতারা নতুন প্রজন্মের তরুণদের আকর্ষণ করার লক্ষ্যে কিছু চমকপ্রদ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। স্কলারশিপ, অ্যাওয়ার্ড, সায়েন্স ফেয়ার, আইটি ফেয়ার, ইসলাম-বিষয়ক সেমিনারসহ আরও বেশ কিছু আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আলোচনা করেন এম রহমান জহির, আরিফ আহমেদ আশরাফ ও আতিকুর রহমান।

ওয়াশিংটনের মতবিনিময় সভায় বক্তব্য দেন হোস্ট কমিটির সম্মানিত কনভেনর এম রহমান জহির, মেম্বার সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফ, চিফ কো-অর্ডিনেটর আতিকুর রহমান, ফোবানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, গুডউইল ও প্রমোশন চেয়ারম্যান আবির
ওয়াশিংটনেও একইভাবে ২০ জুলাই মতবিনিময় সভা করা হয়। এসব সভায় বক্তৃতা করেন আলমগীর, কো-কালচারাল চেয়ারম্যান নাজমুন নাহার ইউনা, ইসি মেম্বার এ টি এম আলম, ইসি মেম্বার নুরুল আমিন নুরু, ইসি মেম্বার জিআই রাসেল, ড. আনোয়ারুল করিম, করিম সালাহউদ্দিন, আবু মোহাম্মদ রুমি, আক্তার হোসাইন, সৈয়দ বাহারুজ্জামান, আবুল কালাম আজাদ, তোফায়েল আহমেদ, নিজাম আহমেদ, মোহাম্মদ ইসলাম, দস্তগির জাহাঙ্গীর, দীপক বড়ুয়া, ডা. আবদুস সাত্তার, কাজী এম রহমান, এ জি এম হোসাইন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাদেক মোহাম্মদ খান, আনোয়ার হোসাইন, শামসুদ্দিন মাহমুদ, তালহা রহমান, ফাহমিদা আক্তার শম্পা, সুলতানা আহমেদ, মারিয়াম হোসাইন, কবির পাটোয়ারী, মোহাম্মদ মোস্তফা, রুখসানা পারভীন, পারভীন পাটোয়ারী, নেসার আহমেদ, রফিকুল ইসলাম আকাশ, মিসেস তৌহিদা সুলতানা, পাপিয়া সুলতানা, মোশাররফ হোসেইন, এলিসা গোমেজ, আতিকুর রহমান, এমডি মাহবুব আলম, নাসরিন আহমেদ, কামরুন কণা, জাহিদ চৌধুরী, ফাতেমা বিশ্বাস, বিউটি করিম প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী মিলি গোমেজ, বাবু ও রুমি। অনুষ্ঠানে উত্তর আমেরিকা এনটিভির মালিক মোহাম্মদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন করিম সালাহউদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইন্টারস্টেট চেয়ারম্যান শরাফত হোসেন বাবু।