ফোবানা সম্মেলন ২০১৯-এর আইকন হলেন জি আই রাসেল

নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ড শহরের নাসাউ কলিসিয়ামে অনুষ্ঠেয় ৩৩তম ফোবানা সম্মেলনের আইকন হলেন জি এই রাসেল। ড্রামা সার্কেলের আয়োজনে অনুষ্ঠেয় এ সম্মেলনে ১০ হাজার ডলার অনুদান প্রদানের মাধ্যমে তিনি আইকন নির্বাচিত হন।
ফোবানা সম্মেলন ২০১৯-এর আহ্বায়ক নার্গিস আহমেদ ও এক্সিকিউটিভ সেক্রেটারি আবির আলমগীর ১৩ জুলাই ওয়াশিংটন সফর করেন। এ সময় তাঁদের হাতে ১০ হাজার ডলারের চেক তুলে দেন জি আই রাসেল। এ সময় তাঁর স্ত্রী জেবা রাসেল উপস্থিত ছিলেন।
একই দিনে ফোবানা স্বাগতিক কমিটি আরও ১২টি সিলভার স্পনসর পেয়েছে ভার্জিনিয়ার বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের কাছ থেকে। এই সিলভার স্পনসর প্রতিটির মূল্য ২ হাজার ডলার।
জি আই রাসেল আগামী ২০২১ সালে ওয়াশিংটনে ফোবানা সম্মেলন আয়জনের জন্য ফোবানা এক্সিকিউটিভ ও সদস্যদের কাছে আবেদন করে আসছেন। তিনি বলেন, ‘২০১৫ সালে আমি ও আমার সংঘটন এ ফোবানায় যোগ দিই। তারপর থেকেই আমি সবার কাছে সম্মেলন আয়োজনের আগ্রহ প্রকাশ করে আসছি। আশা করছি এবার নিরাশ হব না। সবার সহযোগিতায় ওয়াশিংটন ডিসিতে ২০২১ সালে ফোবানা সম্মেলন আয়োজন করতে সক্ষম হব।’ বিজ্ঞপ্তি