ফোবানা সম্মেলনে কোয়ান্টামের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের নাসাউ কলিসিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী ৩৩তম ফোবানা সম্মেলন। এতে আয়োজক কমিটির আমন্ত্রণে কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর বিশেষ সেমিনার ও বুকস্টল ছিল।

কোয়ান্টামের বিশেষ সেমিনারের আলোচনার বিষয় ছিল ‘সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন’ যাকে কোয়ান্টামের ভাষায় বলা হয় ‘ভার্চুয়াল ভাইরাস’।

আলোচক ছিলেন সোসাইটির প্রেসিডেন্ট মো. আবদুল্লাহ ইউসুফ। আলোচক বলেন, এই ভার্চুয়াল ভাইরাস সন্তানদের জ্ঞান অর্জনের মূল্যবান সময় দৈত্যের মতো খেয়ে ফেলছে। তাদের করে তুলছে মেধা শূন্য প্রজন্মে। এ কারণে তরুণ-তরুণীদের মধ্যে সৃষ্টি হচ্ছে হতাশা, বিষণ্নতা ও একাকিত্বের অনুভূতি। এখনই সময় এর লাগাম টেনে ধরার। না হলে দেরি হয়ে যাবে। বর্তমানে বিশ্বজুড়ে শুরু হয়েছে শিশুর হাতে প্রযুক্তি পণ্য নিয়ন্ত্রণের উদ্যোগ, যা কোয়ান্টাম বলে আসছে গত এক যুগ ধরে।

সেমিনারে আলোচনার পাশাপাশি প্রদর্শন করা হয় কোয়ান্টাম ফাউন্ডেশন নির্মিত ডকুমেন্টারি ‘স্মার্টফোন? না জুয়ার মেশিন!’ এবং ‘একটি শিশুর দায়িত্ব নিন’। পরিশেষে আলোচক উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সম্মেলনে সোসাইটির নান্দনিক বুকস্টল সাজানো হয়েছিল ফাউন্ডেশনের প্রকাশিত বই, স্টিকার, স্মারক, অডিও সিডি ইত্যাদি দিয়ে। অনেকেই আগ্রহ নিয়ে এসব প্রকাশনা কিনেছেন। আগতদের অনেককে উপহার হিসেবে স্টিকার ও সিডি দেওয়া হয়।

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ, ৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট # বি ই, জ্যামাইকা ফোন—৫১৬ ৭৬১ ১৬১৪ ঠিকানায় প্রতি শনিবার বিনা মূল্যে নিয়মিত সাপ্তাহিক সেমিনার ও মেডিটেশনের আয়োজন করা হয়। এতে আরও রয়েছে অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা।