ফোবানা সম্মেলনের স্টিয়ারিং কমিটি গঠিত

কানাডার টরন্টোতে অনুষ্ঠেয় ফোবানা সম্মেলনের স্টিয়ারিং কমিটি গঠিত হয়েছে।
স্থানীয় সময় গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আবু জোবায়ের। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন।
কমিটির অন্য নেতারা হলেন ভাইস চেয়ারম্যান গিয়াস আহমেদ, কোষাধ্যক্ষ তৈমুর জাকারিয়া, কার্যকরী সদস্য আতিকুর রহমান, মোহাম্মদ হোসেন খান, এজাজ আকতার, নিশান রহিম, হাসানুজ্জামান, খন্দকার ফরহাদ, ওয়াহিদ কাজী এলিন, মোস্তাফিজুর রহমান, গোলাম মোহাম্মদ, সৈয়দ দিলীর, মেরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, আলমগীর খান, কাজী সাইফুল ইসলাম ও আলী ইমাম সিকদার।
সভা শেষে আয়োজকেরা সাংবাদিকদের জানান, প্রতিবছরের মতো এবারও আগামী ২-৩ সেপ্টেম্বর ফোবানা সম্মেলন হবে। সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতি চলছে।