ফোবানা স্টিয়ারিং কমিটির মুলতবি সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ‘খাবার বাড়ি রেস্তোরাঁ’য় ১ অক্টোবর জনাব আলী ইমামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ২০১৭ সালের সফল সম্মেলনের ধারাবাহিকতায় এই মুলতবি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনকে শক্তিশালী করা ও ফোবানাকে একত্রীকরণের প্রক্রিয়া শুরুর লক্ষ্যে যথাক্রমে আবু জোবায়ের দারা, আতিকুর রহমান সালু, মোহাম্মদ হোসেন খান, এজাজ আক্তার তৌফিক, কাজী শাখাওয়াত হোসেন আজম, অধ্যাপক দেলোয়ার হোসেন, কাজী আশরাফ হোসেন নয়ন, নিশান রহিম, ওয়াহিদ কাজী এলিন ও আলী ইমামকে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়।