ফোবানা স্টুডেন্ট স্কলারশিপ কমিটির চেয়ারম্যান রেহান রেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেহান রেজা
রেহান রেজা

প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের আগামী ২৭ থেকে ২৯ জুলাই জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে ফোবানা সম্মেলনে বৃত্তি দেওয়ার জন্য ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্যানসাস প্রবাসী ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা।
স্কলারশিপ কমিটিতে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আরও ১২ জনকে কো-চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে। তাঁরা হলেন—জর্জিয়ার ফারজানা উদ্দিন, আরিফ আহমেদ ও মাহবুবা সুলতানা লিপি, ফ্লোরিডার তামান্না আহমেদ, ওয়াশিংটনের রোকসানা পারভীন ও পারভীন পাটোয়ারী, ক্যালিফোর্নিয়ার সাফি আহমেদ, টেক্সাসের রফিক খান, নাহিদা আলী ও নাহিদা নাসের আহমেদ, নিউজার্সির গোলাম ফারুখ ও নিউইয়র্কের আবীর আলমগীর।
ফোবানার এই স্টুডেন্ট স্কলারশিপ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, একাডেমিক নম্বর বা ট্রান্সক্রিপ্ট ও আবেদন পত্রসহ সংশ্লিষ্ট ফোবানা উদ্‌যাপন কমিটির বরাবরে ইমেইলে (atlfobana@gmail. com) পাঠাতে অনুরোধ করা হয়েছে।
স্কলারশিপ চেয়ারম্যান রেহান রেজা প্রথম আলো উত্তর আমেরিকাকে মোবাইল বার্তায় জানিয়েছেন, শুধুমাত্র স্বাগতিক ফোবানা উদ্‌যাপন রাজ্যের শিক্ষার্থীরা অর্থাৎ জর্জিয়া অঙ্গরাজ্যের শিক্ষার্থীরাই এ সুযোগ পাবেন। বৃত্তিপ্রাপ্ত নির্বাচিত শিক্ষার্থীদের সম্মেলনের মূল মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি দেওয়া হবে।