ফোবানার গণমাধ্যম সমন্বয়ক জুয়েল সাদত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট্রাল ফ্লোরিডার কমিউনিটি অ্যাকটিভিস্ট গোলাম সাদত জুয়েল মায়ামিতে অনুষ্ঠেয় ৩১তম ফোবানা সম্মেলনে গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে ২০১২ সালের অরল্যান্ডো ফোবানা সম্মেলনে তিনি কো-কনভেনর (গণমাধ্যম) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আড়াই দশক ধরে সাংবাদিকতায় জড়িত গোলাম সাদত জুয়েল প্রবাসের সংবাদপত্র প্রবাসের নিউজ ডট কমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের বইমেলায় আমেরিকার গণমাধ্যম ব্যক্তিত্ব জুয়েলের আয়না বিলাস ও আগের ঠিকানায় আছি নামে দুটি বই প্রকাশিত হতে যাচ্ছে। ফোবানার প্রচারেও মুখ্য ভূমিকা পালন করছেন তিনি। বিজ্ঞপ্তি