নিউইয়র্কে ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গার্ডেন’ নামে ভিন্নধর্মী একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আমেরিকান স্বপ্ন পূরণের উপযোগী কর্মসূচি নেওয়ার প্রত্যয়ে গঠিত নয়া এ সংগঠনটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান।
নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকার একটি রেস্টুরেন্টে ১৭ সেপ্টেম্বর রাতে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গার্ডেনের নাম চূড়ান্তকরণ, ১১ সদস্যের কার্যনির্বাহী এবং পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সহসভাপতি মো. খলিলুর রহমান, আবুল বাশার ও মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পরিচালক মো. মামুনুর রশিদ, এমডি শরিফুল ইসলাম ও বেলাল হোসেন।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন—হাবিব রহমান, আবুল হামিদ, দিদার চৌধুরী, সিরাজ উদ্দৌলা বাহার ও মানিক মিয়া।
অনুষ্ঠানে সংগঠনের অন্য সদস্যসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
কমিটির নবনির্বাচিত সদস্যরা বলেন, আমেরিকান স্বপ্ন পূরণের উপযোগী কর্মসূচিসহ নানা সামাজিক কর্মকাণ্ডেও উদ্যোগী হবেন তাঁরা।