ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির গঠনতন্ত্র কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সদস্যরা

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আবাসন প্রকল্প ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সভা গত ২৬ সেপ্টেম্বর ব্রঙ্কসে খলিল আউট সাইড ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গঠনতন্ত্রের বিভিন্ন খুঁটিনাটি দিক বিশ্লেষণ করে একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করা হয়।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সিদ্ধান্ত হয়, আগামী মাসের প্রথম সপ্তাহে সংগঠনের সব সদস্যকে নিয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় গঠনতন্ত্র অনুমোদন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুজ্জামান, মিজানুর রহমান, খলিলুর রহমান, মোজাফফর হোসেন, মামুনুর রশীদ, জাহাঙ্গীর আলম, শামীম মিয়া, শফিকুর রহমান, হাবিব রহমান প্রমুখ।

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি এক্সক্লুসিভ আবাসিক এলাকা গড়ে তোলার জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির নামকরণ করা হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গার্ডেন। আবাসিক এলাকায় নিজস্ব মসজিদ, সুপারমার্কেট, পার্ক, কমিউনিটি সেন্টার, টেনিস কোর্ট, বাস্কেটবল মাঠ, সুইমিংপুলসহ অন্যান্য বিনোদনের ব্যবস্থা থাকবে।

নিউইয়র্ক নগরের ৪০ মাইলের মধ্যে এই এক্সক্লুসিভ আবাসিক এলাকা গড়ে তোলার লক্ষ্যে আপাতত ১০০ একর জমি ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।