ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বনভোজন

ব্রঙ্কসে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর ওয়েস্টচেস্টার কাউন্টির প্লেল্যান্ড অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
চমৎকার আবহাওয়ার কারণে বনভোজনে বিপুলসংখ্যক বাঙালি যোগ দেয়। কৌতুক, আড্ডা ও শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণকারীরা আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। আগত অতিথিদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে সংলগ্ন হ্রদে নৌবিহারের মেতে ওঠেন। বনভোজনস্থলের বিনোদন কেন্দ্রে শিশুরা বিভিন্ন রাইডে অংশ নেয়। সন্ধ্যার পরপর আকর্ষণীয় আতশবাজি উৎসবে অতিথিরা অংশ নে।
বনভোজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন ডটকম ও সাপ্তাহিক জনতার কণ্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির কমিউনিটি আউটরিচ কর্মকর্তা সৈয়দ ইলিয়াস, খলিল বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ খলিলুর রহমান, এশিয়ান মাল্টি সার্ভিস ইনকের কর্ণধার সাইদুর রহমান, রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ সালেহ উদ্দিন, সাংবাদিক শিবলী চৌধুরী, সাংবাদিক দিদার চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট এ ইসলাম মামুন, সিরাজুল ইসলাম, হারুন ভূঁইয়া, কামরুজ্জামান বাবু, মোহতাসিম বিল্লাহ, স্বপন তালুকদার, বেলাল ইসলাম, আব্দুল মতিন, সারওয়ার আলী, মুকিত চৌধুরী, দেলোয়ার হোসেন, আজিজ আহমদ, সংগীত শিল্পী শারমিন তানিয়া, নারী নেত্রী রেক্সোনা মজুমদার, মাকসুদা আহমেদ, মেরী জোবায়দা, ফারজানা ইয়াসমিন, বাঁধন প্রমুখ। পিকনিকের আহ্বায়ক স্বপন তালুকদার ও সদস্যসচিব মোহতাসিম বিল্লাহ অনুষ্ঠানে যোগ দেওয়ায় সবাইকে কৃতজ্ঞতা জানান।