প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মিশেল ফ্লুরনয়। প্রতিরক্ষা বিভাগের সাবেক শীর্ষস্থানীয় এই কর্মকর্তা পেন্টাগনের নতুন প্রধানের পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে ছিলেন। নিয়োগ পেলে তিনি হতেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী। ফ্লুরনয় বর্তমানে সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি প্রতিষ্ঠানটির পরিচালকমণ্ডলীকে লিখিতভাবে এ দায়িত্বে বহাল থাকার ইচ্ছা জানিয়েছেন। এ ছাড়া তাঁকে প্রতিরক্ষামন্ত্রীর পদের জন্য বিবেচনার বাইরে রাখতে প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুরোধ করেছেন। রয়টার্স