ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্রেড কার্নিভ্যাল আগামী বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‍যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের নিবন্ধিত কোম্পানি ফিনিক্স হলিডেজ আইএনসি আয়োজিত ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্রেড কার্নিভ্যাল আগামী বছর জুলাই মাসে অনুষ্ঠিত হবে।

ফিনিক্স হলিডেজ আইএনসির প্রধান নির্বাহী কর্মকর্তা সালমা খানম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী বছর ২৪ ও ২৫ জুলাই ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট পাম বিচ, এক্সপো সেন্টার অ্যাট দ্য সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডসে এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে।

কার্নিভ্যালে বিভিন্ন এয়ারলাইনস, ক্রুজ লাইনস, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, টুর অপারেটর, থিম পার্ক, বিনোদন পার্ক, রেস্টুরেন্ট, ফুড সার্ভিস, ট্রান্সপোর্ট এজেন্সি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, অনলাইন ট্রাভেল ও টুর ম্যানেজমেন্ট, সফটওয়্যার কোম্পানি, আইটি কোম্পানি, ফ্যাশন হাউস, বুটিক হাউস, কুটির শিল্প, এসএমই প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট, গার্মেন্টস, বায়িং হাউস, ই-কমার্স ও ই-বিজনেস, স্টার্টআপ কোম্পানিসহ বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক ক্লাব এতে অংশ নেবে।

এ ছাড়া এই কার্নিভ্যালে সেমিনার, বিটুবি মিটিং, ওয়ার্কশপ এবং লিডারশিপ, বিজনেস ও স্টার্টআপ বিষয়ক সেশন, গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ফিনিক্স হলিডেজ আইএনসি বাংলাদেশ, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্রেড কার্নিভ্যাল ২০২১ এর কান্ট্রি পার্টনার হিসেবে কাজ করছে। কার্নিভ্যাল বিষয়ক সব তথ্য এবং এন্ট্রি টিকিট কার্নিভ্যালের ওয়েবসাইট floridacarnival 2021.com এ পাওয়া যাবে। ইমেইল করতে পারেন [email protected] বা [email protected] এই ঠিকানায়।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন—ফিনিক্স হলিডেজ আইএনসি, সাধারণ বিমা সদন (৪র্থ তলা), ২৪-২৫ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০। মোবাইল: ০১৮৯৩-৪২৫৫২৪; ০১৮৯৩-৪২৫৫২।