ফ্লোরিডা বইমেলা ৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লোরিডায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্লোরিডা বইমেলা। আগামী ৮ মার্চ সাউথ ফ্লোরিডার লেক ওয়ার্থের কালচারাল সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত।
ঢাকা ক্লাব অব ফ্লোরিডা আয়োজিত তৃতীয় ফ্লোরিডা বইমেলা উদ্‌যাপন কমিটির সদস্যরা হলেন—প্রধান উপদেষ্টা লেখক সুলতান সালাউদ্দিন, সভাপতি লেখক ও সংগীত শিল্পী সামিরা আব্বাসী, সাধারণ সম্পাদক নাজমুন নাহার ইউনা, আহ্বায়ক মূলধারার রাজনীতিক জুনায়েদ আক্তার এবং সমন্বয়কারী অরল্যান্ডোর কমিউনিটি অ্যাকটিভিস্ট সাংবাদিক জুয়েল সাদাত।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
বইমেলায় কবিতা, নাটক, আলোচনা, বইয়ের মোড়ক উন্মোচন, নাচ, গীতিনাট্যসহ নানা আয়োজনে উদ্‌যাপনের প্রস্তুতি চলছে। থাকবে ছোটদের বই নিয়ে মুক্ত আলোচনা, সঙ্গে একুশ উদ্‌যাপনের জন্য শহীদ বেদিতে পুষ্প স্তবক অর্পণ। সাউথ ফ্লোরিডার অর্ধ শতাধিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দেওয়া হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন—সামিরা আব্বাসী (৫৬১) ৪৫৯ ৪০০৪,, আহ্বায়ক জুনায়েদ আখতার (৫৬১) ৯০৬ ৮৬৬০, সাধারণ সম্পাদক নাজমুন নাহার ইউনা, (৫৬১) ৩৭১ ৯২৮৯, মীম খান (৫৬১) ৩৪৯ ৭২৬০, এরিনা খান (৫৬১) ৩৪৯ ৭২৬০ ও জুয়েল সাদাত (৪০৭) ৮৩২ ২৮৮২।
বইমেলা উদ্‌যাপন কমিটির প্রধান উদ্যোক্তা ফার্মাসিস্ট আনোয়ারুল খান ফ্লোরিডার কমিউনিটি নেতৃবৃন্দসহ বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে যোগাযোগ +৫৬১-৩১৩-৪১৮৭। ইমেইল dwf 2013 @yahoo.com
ফ্লোরিডা বইমেলার অন্যতম সংগঠক দিপু ও জুয়েল সাদাত উত্তর আমেরিকার কবি-সাহিত্যিক লেখকদের একটি ডিরেক্টরি তৈরির ঘোষণা দেবেন বই মেলায়। যে কেউ ইমেইলে ([email protected]) কবি-সাহিত্যিকদের তথ্য পাঠাতে পারেন। এ ছাড়া বইমেলায় উত্তর আমেরিকা ফ্লোরিডার কয়েকজন লেখককে সম্মাননা জানানো হবে।