ফ্লোরিডা বাংলা টিভির প্রথম বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডা বাংলা টেলিভিশনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া শিশু-কিশোরদের সনদপত্র দেওয়া হয়
ফ্লোরিডা বাংলা টেলিভিশনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া শিশু-কিশোরদের সনদপত্র দেওয়া হয়

ফ্লোরিডা বাংলা টেলিভিশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে হয়ে গেল জমকালো অনুষ্ঠান। ২৫ জানুয়ারি সন্ধ্যায় সাউথ ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টি রিজিওনাল পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে উপস্থিত ছিলেন মূলধারার কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনীতিক।
‘প্রবাসে আপনার পাশে’ এই স্লোগান নিয়ে ২০১৯ সালের ১৮ জানুয়ারি ফ্লোরিডার প্রথম বাংলা ভাষার এই চ্যানেলটি যাত্রা শুরু করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ছিল আলোচনা ও বিভিন্ন ক্ষেত্রে সেরা ব্যক্তিদের সম্মাননা পর্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রওয়ার্ড কাউন্টি মেয়র ডেল ভি সি হলনেস। বিশেষ অতিথি ছিলেন বয়ন্টন বিচ কাউন্টির মেয়র স্টিভেন বি গ্রান্ট, ক্রিকেট সংগঠন জেফ মিলার এবং শেরিফ সান্টিয়াগো ভাজকুইজ।
ফ্লোরিডা বাংলা টেলিভিশনের সিইও টিটন মালিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন—এডিটর ইন চিফ শামীম আল আমিন ও ডিরেক্টর আওলাদ হাওলাদার।
অনুষ্ঠানে তিনজন মুক্তিযোদ্ধাকে বিশেষভাবে সম্মানিত করা হয়। তাঁরা হলেন—নান্নু আহমেদ, আবদুল লতিফ ও আনোয়ার হোসেন। আজীবন সম্মাননা জানানো হয় মোল্লা ফজলুর রহমান ও সুলতান সালাউদ্দিন আহমেদকে। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা ও সহযোগিতার জন্য বেশ কয়েকজনকে সম্মাননা জানানো হয়।বিশেষ করে গত এক বছরে ফ্লোরিডা বাংলা টেলিভিশনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার জন্য শিশু কিশোরদের সনদপত্র দেওয়া হয়।
এরপর ছিল কেক কাটার পর্ব। আড়শি আওলাদ ও মাহির মালিকের সঞ্চালনায় পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সংগীত পরিবেশন করেন এম জামান বাবু, সুমন বিশ্বাস ও বাবুল হাওলাদার। আবৃত্তি করেন ক্রিস্টিনা রোজারিও। নৃত্য পরিবেশন করে তাজড়ি ও তাজরিয়ান।