ফ্লোরিডায় টেম্পা বে নগর আ.লীগের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেম্পা বে মহানগর আওয়ামী লীগের সভায় অতিথিরা
টেম্পা বে মহানগর আওয়ামী লীগের সভায় অতিথিরা

শাহজাহান আকন্দকে সভাপতি ও আরিফুর রহমান পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ফ্লোরিডার টেম্পা বে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

গত ২৯ এপ্রিল টেম্পা ইস্ট চেলসিয়াতে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা শাহজাহান আকন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন আরিফুর রহমান পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি শাহিন মাহমুদ, সহসভাপতি সরকার হারুন ও সাধারণ সম্পাদক মুজিব উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জালালুদ্দীন, বিশেষ বক্তা ছিলেন টেম্পা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী জহিরুল ইসলাম। আলোচনা সভা শেষে শিল্পী চন্দ্রা রায়, স্থানীয় শিল্পী নিশু, চন্দন, শাকিল ও তুষার সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে কাজী এনামুল হক ও আবদুর রাজ্জাক কবিতা আবৃত্তি করেন।