ফ্লোরিডায় বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার মার্কিন মুলুকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ফাইল ছবি
এবার মার্কিন মুলুকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ সফরের অংশ হিসেবে আগামী আগস্টের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৪ ও ৫ আগস্ট এই দুটি ম্যাচের টিকিট ছেড়েছে আয়োজকেরা।

টিকিট কিনতে হলে যেতে হবে https://www.kyazoonga.com/  বা https://www.kyazoonga.com/ticketCategory/6AAC69C8-CFE0-423D-A8AD-6D70F77A5E77  এই দুটি ওয়েবসাইটে।

‘গ্রাউন্ড’ টিকিটের দাম পড়বে ২৫ ডলার। জেনারেল স্ট্যান্ড ৪০, প্রিমিয়াম ৬০, পার্টি স্ট্যান্ড ১০০ ও ভিআইপি গ্যালারির টিকিট ২৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের চার দ্বীপে দুই টেস্ট, তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ ফ্লোরিডায় পা রাখবে। লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে হবে সফরের শেষ দুটি টি-টোয়েন্টি। যুক্তরাষ্ট্রে এর আগে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে ছয়টি, যার সবই টি-টোয়েন্টি। সব ম্যাচই হয়েছে লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ক্রিকেটের শুরু ২০১০ সালের ২২ মে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। এ ছাড়া সিপিএলের ম্যাচ হয়েছে সেখানে, যাতে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসানও।

উত্তর আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আইসিসি আমেরিকা মেম্বার্স, ইউএসএ ক্রিকেট ও কানাডা ক্রিকেটের সহায়তায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এই ম্যাচ দুটির আয়োজন করেছে।