ফ্লোরিডায় বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সদস্যরা
বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সদস্যরা

ফ্লোরিডায় বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সম্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ১২ জুলাই এ সভা অনুষ্ঠিত হয়।
ফ্লোরিডায় বাংলাদেশিদের একমাত্র এ ডেমোক্রেটিক ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল ২০০১ সালে। প্রায় দু দশক বয়সী এ সংগঠনের সম্মিলনী সভা তাই অনেকের উপস্থিতিতে হয়ে উঠেছিল জমজমাট। সভায় বক্তব্য রাখেন হাসান জাহাঙ্গীর, ড. কামরুল চিশতী, সামিরা আব্বাসী, আনওয়ারুল খান দীপু, রায়হান আহমেদ, মিঞা মাসুদ ও মাহমুদুল হক।
সভায় ২০২০ সালে অনুষ্ঠেয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা নিয়ে বক্তারা কথা বলেন। এর মধ্যে আমেরিকার শিক্ষা, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত নীতি, স্বাস্থ্য সুরক্ষা ও অভিবাসন নীতিমালা বিশেষভাবে গুরুত্ব পায়। আলোচনা পর্বটি পরিচালনা করেন হাসান জাহাঙ্গীর।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সামিরা আব্বাসীর পরিচালনায় এ পর্বে সংগীত পরিবেশন করেন সামিরা জাহাঙ্গীর, সামিরা আব্বাসী ও আশিক আরেফীন। শিল্পীরা সদ্যপ্রয়াত শিল্পী শাহনাজ রহমতউল্লাহের প্রতি শ্রদ্ধা জানান। পরে সান্ধ্য ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।