ফ্লোরিডায় স্থানান্তরে ই-হাউলের যাতায়াত বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনযাত্রার মান, আবাসন ব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদির ওপর নির্ভর করে আমেরিকানরা প্রায়ই এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হতে থাকে। অনেকেই যাযাবরের মতো পুরো জীবন কাটিয়ে দেয়। আবার অনেক পরিবারে সন্তান বড় হওয়ার পর চাকরি অথবা শিক্ষার জন্য পরিবার ছেড়ে অন্য রাজ্যে স্থানান্তরিত হয়ে যায়।
ব্লুমবার্গ পত্রিকার তথ্য অনুযায়ী, ২০১৯ সালে মালবাহী ট্রাক ইউ-হাউল আগমনকারী রাজ্যগুলোর মধ্যে শীর্ষ ছিল ফ্লোরিডা।
২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আধিপত্য বিস্তার করা টেক্সাস রাজ্যকে পেছনে ফেলে ২০১৯ সালে ফ্লোরিডা প্রথম স্থানে অবস্থান করে। ২০১৮ সাল থেকে ২০১৯ সালে ফ্লোরিডায় প্রায় ১ শতাংশ স্থানান্তরের হার বাড়ে। যেখানে ফ্লোরিডা থেকে অন্যত্র স্থানান্তরের হার প্রায় এক শতাংশ কমে।
বিভিন্ন রাজ্যে স্থানান্তরিত হওয়া বাসিন্দাদের ক্ষেত্রে প্রথমে রয়েছে ইদাহো। এরপরে যথাক্রমে অ্যারিজোনা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও নর্থ ক্যারোলাইনা।
গত সপ্তাহে প্রকাশিত অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার পরিসংখ্যান অনুসারে, রাজ্যটি ২০১৮ সালে সমন্বিত মোট আয়ের প্রায় ১৬ বিলিয়ন ডলার আয় করেছে স্থানান্তরিত বাসিন্দাদের কাছ থেকে।