বইমেলায় আসছে দর্পণ কবীরের চতুর্থ কাব্যগ্রন্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২০ সালের অমর একুশে বইমেলা ও কলকাতা বইমেলায় প্রকাশিত হচ্ছে দর্পণ কবীরের চতুর্থ কাব্যগ্রন্থ ‘গল্পটার নাম নেই’। ঢাকায় বইটি প্রকাশ করছে অন্বয় প্রকাশনা। কলকাতায় বইটি প্রকাশ করছে আরিয়ল পাবলিকেশন।
কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। বইটির বেশ কয়েকটি কবিতা এরই মধ্যে বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও বাচিকশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের করা আবৃত্তির মাধ্যমে জনপ্রিয় হয়েছে।
‘গল্পটার নাম নেই’ দর্পণ কবীরের চতুর্থ কাব্যগ্রন্থ। তাঁর অন্য বইগুলো হচ্ছে ‘কষ্টের ধারাপাত’, ‘আকাশ আয়না’ ও ‘বসন্ত নয় অবহেলা’। এ ছাড়া এই লেখকের আটটি উপন্যাস, ছোট গল্প, কিশোর গল্প ও চারটি ছড়ার বই বেরিয়েছে।
নতুন বই সম্পর্কে দর্পণ কবীর বলেন, ‘আমাদের জীবনজুড়ে গল্প, চারপাশে গল্প, আমাদের কল্পনাগুলোতেও গল্প। একইভাবে বলা যায়, আমাদের জীবনজুড়ে কবিতা, চারপাশে কবিতা, কল্পনাগুলোও কবিতাশ্রিত। গল্প যদি হয় জীবনের আখ্যান, কবিতা জীবনকে ছাপিয়ে যাওয়া শিল্পবোধের উদ্যান। “গল্পটার নাম নেই” কাব্যগ্রন্থের কবিতাগুলো রোমান্টিক কবিতার নক্ষত্রপুঞ্জ। যারা রোমান্টিক কবিতা পছন্দ করেন, তাদের ভালো লাগবে এই কবিতাগুলো। বিজ্ঞপ্তি