বক্তৃতা পাঠালেন ডিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যে এ বছর নোবেলজয়ী কিংবদন্তিপ্রতিম মার্কিন গীতিকার ও সংগীতশিল্পী বব ডিলান এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পড়ে শোনানোর জন্য বক্তৃতা লিখে পাঠিয়েছেন। চলতি সপ্তাহে অনুষ্ঠেয় এ পুরস্কার বিতরণীতে যোগ দিচ্ছেন না তিনি। নোবেল ফাউন্ডেশন গতকাল সোমবার এ খবর জানিয়েছে। গানের সুরে কয়েক প্রজন্মের সংগীতপ্রেমীদের মনমাতানো ৭৫ বছর বয়সী এই সংগীতশিল্পীকে গত অক্টোবরে সাহিত্যে নোবেলজয়ী হিসেবে ঘোষণা করা হলেও এ খবরে তেমন কোনো সাড়া দেননি তিনি। গতকাল এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন বলেছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসছেন না এই সংগীতশিল্পী। সুইডেনের রাজধানী স্টকহোমে ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নোবেল পুরস্কার তুলে দেওয়ার কথা।