বখতিয়ার রহমানের আরোগ্য কামনায় দোয়া

নিউইয়র্কের নিরব রেস্টুরেন্টের কর্ণধার ও বাংলা ক্লাব ইউএসএর উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন এবং ক্লাবের তিন সদস্যের স্বদেশ যাত্রা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বখতিয়ার রহমান গুরুতর অসুস্থ হয়ে ব্রঙ্কসের আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন। ১ আগস্ট রাতে হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে স্থানীয় আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর সফল অস্ত্রোপচার হয়। তাঁর হৃদ্যন্ত্রে একটি ব্লক পাওয়া গেছে, যেখানে রিং পরানো হয়েছে বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
বখতিয়ার রহমানে আশু সুস্থতা কামনায় এবং ক্লাবের তিন সদস্যের স্বদেশ যাত্রা উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলা ক্লাব ইউএসএর সভাপতি আবুল কালাম পিনু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কর্মকর্তা সোনার বলাই। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আজিজুল হক প্রমুখ।