বগুড়া জেলাবাসীর ইফতার মাহফিল

বগুড়া জেলাবাসীর পরিচালনা পরিষদের উদ্যোগে ১২ মে উডসাইডের কুইন্স প্যালেসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য বগুড়া জেলাবাসী এ ইফতারে যোগ দেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইফতার কমিটির আহ্বায়ক মো. রোকুনুজ্জামান নয়ন। মাহফিল পরিচালনা করেন কমিটির সদস্যসচিব ইসমাইল হোসেন ইমন ও মহব্বত আলী আকন্দ। মাহফিলে কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন পৃষ্ঠপোষক মো. হেলাল উদ্দিন।
মাহফিলের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন মো. শাহ আফজাল হোসেন। আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন মো. ফারুক হোসেন। মো. সাইফুল ইসলামের (কুইন্স) সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সমন্বয়কারী জহুরুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম (ব্রঙ্কস), যুগ্ম আহ্বায়ক এমডি রহমান মুকুট ও জাহাঙ্গীর আলম লিপন, যুগ্ম সদস্যসচিব মো. শাহ কামাল, পরিচালনা পরিষদের সদস্য ছাদেকুল বদরুজ্জামান পান্না, মো. হেলাল উদ্দিন, মো. রাশেদ আল হেলাল, আল আমিন সোহাগ, এস এম পারভেজ জাহান, নিতাই বাগচী, রঘুনাথ বসাক, জুয়েল আহমেদ, গোলাম রব্বানী, রাজু সাহা, মো. ওবাইদুল হক, নুর আলম, মাকসুদুল ইসলাম, এস এম আরমান হোসেন, আল আমিন, মনিরুল ইসলাম, এ এস এম হাসান, মো. সুমন, মো. খাদেমুল ইসলাম, আলমগীর ও আবু তাহের।
ইফতার মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সাইফুর রহমান ভাণ্ডারী, বাবু পাইকার, শফিকুল ইসলাম, টি এম আব্দুস সালাম, নুরুল ইসলাম সাজু, রাইছুল হক, মো. আব্দুল মান্নান, মোফাজ্জল আলী হায়দার, ওয়াহেদ আলী মণ্ডল, এ এস কে হারুনুর রশিদ, সাজেদা আলম শেলী, আলী সৈয়দ টিপু, এনামুল হক, আজিজুল হক মুন্না, এ কে এম এ রশিদ, ড. জাকিরুল ইসলাম, বজলুর রহমান আকন্দ, মো. সোবহান, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, অ্যাড. জেমিনা শিল্পী, তারিকুল ইসলাম টিকু, মো. লিটন আলী, শফিকুল আলম, রফিকুল ইসলাম, মো. কামরুজ্জামান লালু, কামরুল হাসান ও গোফ্ফার।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালেম, সিনিয়র সহসভাপতি আবু কামাল পাশা, সহসভাপতি ফাহাদ সোলাইমান, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সাধারণ সদস্য মো. এ কে এম রফিকুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির তোফায়েল আহমেদ ও রুমি, জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি মাসুদ করিম মিলন, মোয়াজ্জেম হোসেন, পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াজেদ আলী খান বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল বারী মির্জা, পাবনা সমিতির সভাপতি নান্নু, দোহার সমিতির সিনিয়র সহসভাপতি মো. গোলাম এন হায়দার মুকুটসহ আরও অনেকে।