বগুড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা
নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা

বগুড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা ও বিজয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠিত হয়ে গেল ২৫ ডিসেম্বর। জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে নিউইয়র্ক এবং আশপাশের রাজ্যগুলো থেকে আসা শতাধিক বগুড়ার সন্তান যোগ দেন এই অনুষ্ঠানে। প্রবাসে বগুড়া প্রবাসীদের প্রথম আঞ্চলিক সংগঠন, ‘ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব বগুড়া’ এই মিলনমেলার আয়োজন করে। প্রথম পর্বে, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদ আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মহব্বত আলী আকন্দ।

সংগঠনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ
সংগঠনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ

এজেন্ডা অনুযায়ী সবাই আলোচনা করে রোকনুজ্জামান নয়নকে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে এবং ওয়াহেদ আলী মণ্ডলকে সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত নেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত নেতাদের একাংশ
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত নেতাদের একাংশ

ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদ আলী মণ্ডল নতুন সংগঠনের নতুন সভাপতি হিসেবে রোকনুজ্জামান নয়নকে ফুলের তোড়া উপহার দিয়ে দায়িত্বভার হস্তান্তর করেন। দ্বিতীয় পর্বে, নতুন সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মহব্বত আলী আকন্দের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা এবং বিজয় দিবস উদ্‌যাপন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব সাইফুল ইসলাম এবং সভার আহ্বায়ক জহিরুল ইসলাম তালুকদার। বিজয় দিবস উপলক্ষে আলোচনা ছাড়াও, প্রবাসে বগুড়াবাসীদের আর্থ ও সামাজিক উন্নয়নে কীভাবে এই সংগঠনটি কাজ করতে পারে সেটি নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাটর্নি মঈন চৌধুরী।

বার্ষিক সভা ও বিজয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে অনেকেই সপরিবার উপস্থিত হয়েছিলেন।
বার্ষিক সভা ও বিজয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে অনেকেই সপরিবার উপস্থিত হয়েছিলেন।

প্রবাসে বগুড়াবাসীর প্রথম এই আঞ্চলিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান ভান্ডারি (রাজ)-এর অবদানকে বিশেষভাবে স্মরণ করা হয়। সাইফুর রহমান তাঁর দেওয়া বক্তৃতায় ‘তিলে তিলে গড়া’ সংগঠনটিকে এই পর্যন্ত নিয়ে আসা এবং ভবিষ্যৎ কর্ম সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন। নতুন সভাপতি রোকনুজ্জামান নয়নও নতুন দায়িত্বভার অর্পণের জন্য সবাইকে ধন্যবাদ দেন।