বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন স্থগিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নিউইয়র্কে আগামী ২৮ ও ২৯ মার্চ অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।
নিউইয়র্কে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিত, ভাইরাস বিস্তারের আশঙ্কা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণার কারণে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।
এ জন্য সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন সম্মেলনের আহ্বায়ক নুরুন নবী, প্রধান সমন্বয়কারী আবদুল কাদের মিয়া ও সদস্যসচিব জাকারিয়া চৌধুরী।
পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সম্মেলনের নেতারা।