বঙ্গবন্ধুকে নিয়ে নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির আলী মামুন
নাসির আলী মামুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন তাঁর তোলা বঙ্গবন্ধুর নির্বাচিত ছবি দিয়ে ঢাকায় বিশেষ প্রদর্শনী করবেন।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্‌যাপন কমিটির অন্যতম সদস্য নাসির আলী মামুন নিউইয়র্কে ভয়েস অব আমেরিকার আকবর হায়দার কিরণের সঙ্গে বিশেষ আলাপচারিতার সময় এ তথ্য জানিয়েছেন।

খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন শেখ মুজিবুর রহমানের অনেক ছবি তোলার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। তাঁর তোলা মাওলানা ভাসানী, কবি জসিম উদ্দীন, শিল্পী এস এম সুলতান, শিল্পী কামরুল হাসান, মাদার তেরেসা, লেস ওয়ালেসা, মিখাইল গরবাচেভ, ডেসমন্ড টুটু, বিল ক্লিনটনসহ অসংখ্য বিশ্ব বরেণ্য মানুষের ছবি ইতিহাসে স্থান পাবে।

নাসির আলী মামুন তাঁকে নিয়ে ইংল্যান্ডপ্রবাসী সাংবাদিক মনজুরুল আলম পলাশের একটি বিশেষ তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে নিউইয়র্ক আসেন। তাঁর প্রিয় চারটি শহর ঢাকা, কলকাতা, প্যারিস ও নিউইয়র্কে এই বিশেষ তথ্যচিত্রের শুটিং হয়। নিউইয়র্কে অবস্থানকালে নাসির আলী মামুন তাঁকে ঘিরে অনুরাগী ও বন্ধু স্বজনদের এক বিশেষ আড্ডায় যোগ দেবেন বলে জানা গেছে।