বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৯৭তম জন্মদিন পালন করবে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। এ উপলক্ষে ১৭ মার্চ সন্ধ্যা সাতটায় জ্যামাইকার স্টার কাবাব রেস্তোরাঁয় (১৬৮-২১ হিলসাইড অ্যাভিনিউ) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কেক কেটে জাতির জনকের জন্মদিন পালন করা হবে। এ ছাড়া অনুষ্ঠানে থাকবে বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনা। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি নুরুন নবী। আলোচক হিসেবে থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ, সংগঠনের নেতা ফাহিম রেজা নূর, স্বীকৃতি বড়ুয়া প্রমুখ।