বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নারের উদ্বোধন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে বাংলা বইয়ের সবচেয়ে বড় প্রকাশনা ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মুক্তধারা নিউইয়র্কে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নার’ আজ উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তা হচ্ছে না। আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ পরে জানানো হবে।

আগে জানানো হয়েছিল, এই স্মারক কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ও তাঁর ওপর লিখিত শতাধিক বাংলা ও ইংরেজি গ্রন্থ থাকছে। এ ছাড়া থাকছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে প্রকাশিত শতাধিক দুর্লভ বই। মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মুক্তধারা নিউইয়র্ক ১৯৯১ সালে যাত্রা শুরুর পর থেকেই আমেরিকায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বাংলা ও ইংরেজি বই নিয়ে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে শতাধিক বইমেলার আয়োজন করেছে। ২০০১ সালের ১৭ মার্চ মুক্তধারা নিউইয়র্ক তথ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে জাতির পিতার ওপর প্রথম প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ প্রকাশ করে। প্রামাণ্যচিত্রের ডিভিডিটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সরকারের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।