বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শিশু-কিশোর উৎসব

বিপার একদল তরুণ প্রজন্মের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসবের আয়োজন শুরু হয়েছে। উৎসব আয়োজনে থাকবে ব্রঙ্কস, কুইন্স ও ব্রুকলিন— এই তিন বরোতে প্রতিভা অনুসন্ধান, নির্বাচিত এসব প্রতিভার সমন্বয়ে একটি বিশেষ অনুষ্ঠান প্রযোজনা, ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রমেলা এবং উৎসবে অংশগ্রহণকারী শিশু–কিশোরদের একটি বিশেষ নৈশভোজে আপ্যায়ন।
নিউইয়র্কের বাইরে থেকে শিশু–কিশোরেরাও এই তিন বরোর যেকোনো একটির আয়োজনে অংশ নিতে পারবেন। এই উৎসব ২০২০ সালের জানুয়ারিতে শুরু হবে এবং মার্চের ১৪ ও ১৫ তারিখে অনুষ্ঠেয় দুই দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
অনুষ্ঠানের আহ্বায়ক কমিটিতে আছেন—
চেয়ারম্যান জারীন মাইশা, কো-চেয়ার নামিয়া আমিন, সেক্রেটারি আপিয়া জাহান, জয়েন্ট সেক্রেটারি রেজওয়ান ইসলাম, কো-অর্ডিনেটর তানজিলা নেওয়াজ এবং নিহাল রহমান, মেম্বার আহমেদ দিদাত, জারিন ইসলাম, আলভান চৌধুরী। উৎসব পরিচালনার জন্য বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষালয়ের পরিচালকদের নিয়ে শিগগিরই একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি তৈরি করা হবে।
বিস্তারিত অনুসন্ধানের জন্য সেলিমা আশরাফ, নিলুফার জাহান ও এ্যানি ফেরদৌসের সঙ্গে ৯১৭ ৬৭৩ ১১০৫, ৩৪৭ ২৩৭ ১৬২৮, ৯১৭ ৬৭৪ ৪৭৪৬—এই নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি