বডি ক্যামেরা নিয়ে মিশিগান পুলিশের টহল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগান সাউথফিল্ড পুলিশ বডি ক্যামেরা নিয়ে টহল শুরু করেছে
ছবি: সংগৃহীত

শরীরে ক্যামেরা নিয়ে টহল শুরু করেছে মিশিগান সাউথফিল্ড পুলিশ। গত ৩১ আগস্ট থেকে এই টহল শুরু হয়েছে।

সাউথফিল্ডের পুলিশ প্রধান এলভিন ব্যারেন সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ক্যামেরা আমাদের জবাবদিহি এবং নাগরিকদের আস্থার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নেবে। অফিসারদের বডি ক্যামেরার ফুটেজ ঘটনার বিবরণ প্রদান করবে এবং জবাবদিহি নিশ্চিত করবে।’

ব্যারেন বলেন, বিভাগটি আগামী পাঁচ বছরের মধ্যে অ্যাকশন বডি ক্যামের জন্য ১৫ লাখ ডলার ব্যয় করবে। এই অর্থ শহরের সাধারণ তহবিল থেকে আসবে। বেশ কয়েক বছর আগেই এটা হওয়া উচিত ছিল।

আমরা এই দিনটি নিয়ে খুব উচ্ছ্বসিত। সাউথফিল্ড পুলিশ বিভাগ ইতিমধ্যে নাগরিকদের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক তৈরি করেছে। তবে এর থেকে আরও কী কী উপায়ে সাধারণ মানুষের আস্থা বাড়ানো যায় তা বিবেচনা করা হচ্ছে।