প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ফাস্টফুড ব্যবসাপ্রতিষ্ঠান ম্যাকডোনাল্ড করপোরেশন বনভূমি ধ্বংস বন্ধে সহায়তা করতে বড় একটি পদক্ষেপ নিল। প্রতিষ্ঠানটি অঙ্গীকার করেছে, তাদের জন্য গরুর মাংস, কফি, পাম তেল, পোল্ট্রি সামগ্রী ও মোড়ক সরবরাহকারীরা যে বন ধ্বংস করে, তা বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের একটি বিজ্ঞানবিষয়ক আন্দোলনকারী সংগঠন একে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, এই প্রথম কোনো বৈশ্বিক ফাস্টফুড চেইন তাদের সব সরবরাহকারীকে যুক্ত করে এমন ব্যবস্থা নিল। এর ফলে ফাস্টফুড শিল্প খাতের ওপর নতুন পরিবেশগত মান ঠিক করার তাগিদও আসবে।
রয়টার্স