প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা নামে পরিচিত ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর জড়িত সন্দেহে আটক বন্দীদের জিজ্ঞাসাবাদে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) নির্যাতনের নির্দেশনা দিয়েছিল বলে স্বীকার করেছেন সংস্থাটির চিকিৎসাকর্মী দলের একজন।
বন্দী নির্যাতন নিয়ে সিআইএর গত মঙ্গলবার প্রকাশিত এত দিন গোপন রাখা কিছু নথিপত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বন্দীদের জোর করে নির্ঘুম রাখা, পর্যাপ্ত খাবার খেতে না দেওয়া, মলদ্বার দিয়ে খাবার প্রবেশ করানো এবং ‘ওয়াটারবোর্ডিং’ পদ্ধতিতে (মাথা কাপড় দিয়ে পেঁচিয়ে তাতে পানি ঢালা) নির্যাতন করা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।