বন্দুকধারীর বন্ধু অভিযুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্দিনোতে নির্বিচারে গুলি ছোড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক হামলাকারীর বন্ধুকে অভিযুক্ত করা হয়েছে।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তির নাম এনরিক মারকুয়েজ (২৪)। তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
সান বার্নার্দিনোতে গত ২ ডিসেম্বর বন্দুক হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করা হয়। সন্দেহভাজন হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুক ও তাঁর স্ত্রী তাশফিন মালিক পরে পুলিশের গুলিতে নিহত হন।