বন্যায় ১১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বৃষ্টির কারণে এক সপ্তাহ ধরে চলা বন্যায় এ পর্যন্ত কমপক্ষে ১১ জন মারা গেছে। কয়েক হাজার লোক খাওয়ার পানির সংকট ও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। গত সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামা ওই অঙ্গরাজ্যের জন্য কেন্দ্রীয়ভাবে বন্যার্তদের জন্য পর্যাপ্ত সাহায্যের ব্যবস্থা করেন। বলা হচ্ছে, ওই অঙ্গরাজ্যে এক হাজার বছরেও এ ধরনের বন্যা হয়নি। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে অঙ্গরাজ্যের বেশির ভাগ এলাকাজুড়ে গ্রীষ্মমণ্ডলীয় বায়ুর দাপট শুরু হয়। বৃষ্টিপাত হয়েছে ১৪ ইঞ্চি, যা নতুন রেকর্ড।
এএফপি