বন্যার্তদের জন্য নিউইয়র্কে সাংস্কৃতিক পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ মেলার মঞ্চে অতিথিরা
আনন্দ মেলার মঞ্চে অতিথিরা

বাংলাদেশে বন্যার্তদের সাহায্যার্থে ও প্রবাসে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট আনন্দমেলা। দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন মেলায় আসা হাজারো দর্শক-শ্রোতা। 

২৪ সেপ্টেম্বর বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসে পার্কচেস্টারের পার্ডি স্ট্রিটের ক্যাসলহিল প্লে গ্রাউন্ড পার্কে বসেছিল আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস আয়োজিত এই মেলা।
ব্লক পার্টি ফর হেল্পিং ফ্ল্যাড ভিকটিম অব বাংলাদেশ শিরোনামে এ মেলায় বাংলাদেশি নানা ধরনের পোশাক, প্রসাধন, গয়না, রিয়েল এস্টেট, মজাদার খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। বিপুলসংখ্যক দর্শনার্থীর অংশগ্রহণে শেষ হয় দিনব্যাপী এ আনন্দমেলা।
এদিন বিকেল ৪টায় বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদের সভাপতিত্বে মেলার বিভিন্ন পর্বে বক্তৃতা করেন সিনেটর রুবেন দিয়াজ, অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান, অ্যাটর্নি ব্রুস ফিসার, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলর প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, ওয়েল কেয়ার হেলথ প্ল্যানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সালেহ আহমেদ, প্রবীণ শিক্ষক আবু হুরায়রা সাদ মাস্টার, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, নারী নেত্রী মাজেদা উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহসভাপতি কাইয়ুম চৌধুরী, ব্যান্ডসের ট্রাস্ট্রি বোর্ড সদস্য জুনেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম ও সভাপতি সাহেদ আহমদ, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহসভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, মেলা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্যসচিব শেখ জামাল হুসেন, নূরুল ইসলাম, সফিকুর রহমান, সৈয়দ লোকমান, মো. শরীফ হোসেন, তৌফিকুর রহমান ফারুক, শামীম আহমদ, মঞ্জুর চৌধুরী জগলুল, আহবাব চৌধুরী, লোকমান হোসেন লুকু, হেলাল চৌধুরী, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়্যালিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, নুরে আলম জিকু, মির্জা মামুন, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, ওয়েল কেয়ারের আনোয়ার হোসেন, জাকির হোসেন, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসির মালিক গৌরব কোঠারি, রেক্সোনা মজুমদার, তিতাস মাল্টি সার্ভিসের মালিক মেহের চৌধুরী, কবি জুলি রহমান, আনোয়ারুল আলম ভূঁইয়াসহ মূলধারা ও কমিউনিটির নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন আগত দর্শনার্থীরা
সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন আগত দর্শনার্থীরা

অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, মিলেনিয়াম টিভি ইউএসর প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, টিভি উপস্থাপক সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ঠিকানার নির্বাহী সম্পাদক জাভেদ খসরু, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির কমিউনিটি আউটরিচ কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু।
প্রবাসে বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চারজন বিশিষ্ট ব্যক্তিকে নিউইয়র্ক সিটি কম্পট্রোলারের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হয়। বিশেষ সম্মাননাপ্রাপ্তরা হলেন ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, ওয়েল কেয়ার হেলথ প্ল্যানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সালেহ আহমেদ ও পার্কচেস্টার ব্রঙ্কস রিয়্যালিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল।
পার্কচেস্টার ফ্যামিলি ফার্মাসির সৌজন্যে আয়োজিত এই মেলার সঞ্চালনায় ছিলেন প্রবাসের বিশিষ্ট উপস্থাপক সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সাধারণ সম্পাদক জামাল হুসেন ও সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন।
মেলায় সবচেয়ে আকর্ষণীয় ছিল দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের মধ্যে ছিলেন বাংলাদেশের গণসংগীত শিল্পী ফকির আলমগীর, কালা মিয়া, শাহ মাহবুব, তানভীর শাহীন, কৃষ্ণা তিথী, সবিতা দাস, বীনা মজুমদার, প্রমি, তাজ, কাজী জামান বিটু, মনিকা দাস, নুরুজ্জামান লাল্টু প্রমুখ। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করেন তাদের অনন্য পরিবেশনা।
সভাপতি আবদুস শহীদ বলেন, মূল ধারার সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন রচনার লক্ষ্যেই নতুন এই সংগঠনটির যাত্রা শুরু। মূলধারার সহযোগী সংগঠন হিসেবে নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ বাংলাদেশে আর্তমানবতার সেবায় কাজ করে যাবে সংগঠনটি। দেশে ও প্রবাসে মানুষের কল্যাণে কাজ করবে। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে প্রয়াস চালাবে। এ লক্ষ্যে সংগঠনটি এবার বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসে পথ মেলার আয়োজন করেছে।
সিনেটর রুবেন দিয়াজ ও অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা তাঁদের বক্তব্যে সংগঠনটির সাফল্য কামনা করেন।
মেলা থেকে আয়ের অর্থ বাংলাদেশে বন্যার্তদের সাহায্যার্থে পাঠানো হবে বলে জানিয়েছেন আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আবদুস শহীদ ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ।