বন্যার্তদের জন্য বাগডিসির দশ হাজার ডলার সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আয়োজকেরা
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আয়োজকেরা

বাংলাদেশের ভয়াবহ বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে তহবিল সংগ্রহের লক্ষ্যে ১০ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির (বাগডিসি) উদ্যোগে ১০ সেপ্টেম্বর বিশেষ তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীরের ভার্জিনিয়ার অ্যানান্ডেলের বাস ভাবনে আয়োজিত এই অনুষ্ঠানে ওয়াশিংটন মেট্রো এলাকার সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকে অংশ নেন। দুর্গতদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি নিয়ে বাংলাদেশের বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক অ্যান্থনি পিউস গমেজ, সাবেক প্রেসিডেন্ট, বর্তমান কার্যকরী পরিষদের সদস্য, ড. খন্দকার মনসুর ও পৃষ্ঠপোষক মজহারুল হক। সবাইকে যার যার আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের বন্যার্তদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে অনুপ্রাণিত করার অনুরোধ করেন। বক্তারা আরও বলেন, বাগডিসির পক্ষ থেকে এমন মানবকল্যাণকর কর্মপ্রয়াস হাতে নিতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও বাগডিসির পক্ষ থেকে সমাজের মানুষের জন্য সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সবাই এমনিভাবেই সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন।
পরে সাংস্কৃতিক সম্পাদক শম্পা বণিকের পরিচালনায় শুরু হয় সংগীতানুষ্ঠান। সংগীত পরিবেশন করে সবার হৃদয় ছুঁয়ে যান রবীন্দ্রসংগীত শিল্পী কুমকুম বাগচী, মেট্রো এলাকার আধুনিক গানের শিল্পী বিপ্লব দত্ত এবং ফয়সল কাদের। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন মোহাম্মদ আলমগীর, অসীম রানা, জুয়েল বড়ুয়া, পুলি কর্মকার ও সান্তনু বড়ুয়া। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন সান্তনু বড়ুয়া, অ্যাকর্ডিয়ান ও কী-বোর্ডে আবু রুমী এবং তবলায় রোমান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বাগডিসির পক্ষ থেকে সমাজকর্মী ও পৃষ্ঠপোষক ড. ফায়জুল ইসলাম সংগৃহীত অনুদানের কথা ঘোষণা করে বলেন, মোট ১০ হাজার ডলার সংগৃহীত হয়েছে। এই সংগৃহীত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন সফরকালে এই অর্থ তাঁর হাতে তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রজত আলী, রোকসানা পারভীন, পারভীন পাটোয়ারী, নুরুল আমিন নুরু, নাইম রহমান, আবু রুমি, মোহাম্মদ মোস্তফা, কবির পাটোয়ারী, জাকির হোসেন, রেদোয়ান চৌধুরী, সামসুন নাহার, জি আই রাসেল, শেখ সেলিম, প্রিয়লাল কর্মকার, জীবক বড়ুয়া, দেওয়ান আরশাদ আলী বিজয় প্রমুখ। সংগীত পর্ব শেষে সবাইকে নৈশভোজ পরিবেশন করা হয়।